অপেক্ষার অবসান! প্রিয়াঙ্কা এখন 'মিসেস জোনাস', কোন পোশাকে বিয়ের আসরে এলেন অভিনেত্রী

যাবতীয় জল্পনা, অপেক্ষার ইতি টেনে মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন প্রিয়াঙ্কা চোপড়া। এদিন সন্ধ্যেবেলা যোধপুরের উমেদভবন প্যালেসের বাগানে আয়োজিত হয় এই বিয়ের আসর।

যাবতীয় জল্পনা, অপেক্ষার ইতি টেনে মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়া। এদিন সন্ধ্যেবেলা যোধপুরের উমেদভবন প্যালেসের বাগানে আয়োজিত হয় এই বিয়ের আসর।জানা গিয়েছে, উমেদ লবিতে আয়োজিত হচ্ছে বিয়ের বিশেষ ফটোশ্যুট।

অপেক্ষার অবসান! প্রিয়াঙ্কা এখন মিসেস জোনাস, কোন পোশাকে বিয়ের আসরে এলেন অভিনেত্রী

এদিন অবশ্য খ্রীস্টান মতে বিয়ে হয় প্রিয়াঙ্কা নিকের। এরপর রবিবার হিন্দু মতে বিয়ে হতে চলেছে নিক প্রিয়াঙ্কার। তবে এখন থেকে যে পিগি চপস 'মিসেস জোনাস' হিসাবে পরিচিতি পেতেই পারেন! এদিন রাল্ফ লরেন গাউনে দেখা গেল প্রিয়াঙ্কাকে। অন্যদিকে , ওই একই ডিজাইনারের পোশকে আসরে হাজির হন নিকও।

উল্লেখ্য, ২০১৭ সালের 'মেট গালা' অনুষ্ঠানে দেখা হয় দুই তারকার। তারপর থেকেই সম্পর্ক গড়ায় গভীর বন্ধুত্বের দিকে। আর তা প্রেম থেকে বিয়ের পথে শেষমেশ পরিণতি পেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+