প্রিয়াঙ্কা–নিকের কন্যা সন্তানের নাম প্রকাশ্যে, জোনাস দম্পতি কি নাম রাখলেন জানুন
প্রিয়াঙ্কা–নিকের কন্যা সন্তানের নাম প্রকাশ্যে, জোনাস দম্পতি কি নাম রাখলেন জানুন
এই বছরের গোড়ার দিকে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস ঘোষণা করেছিলেন যে তাঁরা সারোগেসির মাধ্যমে তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছেন। যদিও এই দম্পতি নিজে এই কথা ঘোষণা না করলেও পরে তাঁরা জানিয়েছিলেন যে তাঁরা এক ফুটফুটে কন্যা সন্তানের অভিভাবক হয়েছেন। ছোট অতিথি আসার তিনমাস পর প্রিয়াঙ্কা–নিক তাঁদের কনয়া সন্তানের নাম প্রকাশ্যে আনলেন।

সন্তানের ব্যাপারে অন্যান্য সমস্ত তথ্য গোপন রেখেছিলেন তাঁরা। বহুদিন ধরেই জল্পনা চলছিল, প্রিয়াঙ্কা ও নিক তাঁদের প্রথম সন্তানের নাম কী রাখলেন? অবশেষে প্রকাশ্যে এলো সেই নাম। জানা গিয়েছে, জন্মের শংসাপত্র অনুযায়ী প্রিয়াঙ্কা ও নিক তাঁদের কন্যার নাম রেখেছেন মালতী মারি চোপড়া জোনাস। বার্থ সার্টিফিকেট অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার স্যান দিয়েগোতে ১৫ জানুয়ারি রাত ৮টার পরে জন্মায় নিক-প্রিয়াঙ্কার সন্তান। এই দম্পতি তাঁদের মেয়ের নামের ক্ষেত্রে ভারতীয় ও পাশ্চাত্য দুই সংস্কৃতি বজায় রেখেছেন, একদিকে নামের প্রথমে যেমন ভারতীয় নাম দেখা গিয়েছে তেমনি মাঝখানে পাশ্চাত্য নাম মেরি রাখা হয়েছে।
প্রিয়াঙ্কা–নিকের মেয়ের নামের অর্থ কি? সংস্কৃতে 'মালতী’ শব্দের অর্থ হল এক রকম সুগন্ধযুক্ত ছোট সাদা ফুল অথবা চাঁদের আলো। অন্যদিকে মারি শব্দের অর্থ সমুদ্রকে রক্ষা করে যে নারী। মূলত ভার্জিন মেরিকে অনেক সময় এই আখ্যা দেওয়া হয়। মারি নামের সঙ্গে বাইবেলের যোগও রয়েছে। যিশুর মাতা মেরিকে ফ্রেঞ্চে 'মারি’ বলা হয়।
প্রিয়াঙ্কা ও নিক গত ২১ জানুয়ারি খুশির এই খবর ভাগ করে নেন সকলের সঙ্গে। খুব সাধারণ এক বিবৃতির মাধ্যমে নতুন অভিভাবক এই খুশির খবর সকলের সঙ্গে ভাগ করে নেন। তাঁরা লেখেন, 'আমরা খুবই খুশি যে আমরা সারোগেটের মাধ্যমে এক সন্তানকে স্বাগত জানিয়েছি।’ কন্যা সন্তানের জন্মের পর প্রিয়াঙ্কা ও নিক আর কোনও তথ্য প্রকাশ্যে আনেননি বা সন্তানের কোনও ছবিও সামনে আনা হয়নি।
দিন কয়েক আগেই লিলি সিং–এর সঙ্গে তাঁর নতুন বই–এর প্রসঙ্গে কথা বলার সময় মেয়ের উল্লেখ করতে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে। মা হওয়ার পর তাঁর চিন্তাভাবনায় কেমন বদল এসছে সে ব্যাপারে কথা বলেন পিগি চপস। প্রিয়াঙ্কাকে বলতে শোনা যায় যে একজন সন্তানকে বড় করতে হলে তাঁর ওপর কোনও চাপ সৃষ্টি করা উচিত নয়, তার স্বপ্ন ও ইচ্ছাগুলিকে প্রাধান্য দেওয়া উচিত।












Click it and Unblock the Notifications