মেখলা কী করে পরতে হয়! এই ছোট্ট মেয়ে শেখালেন প্রিয়াঙ্কাকে, দেখুন ছবি
'কোয়ান্টিকো' স্টার প্রিয়াঙ্কা এখন আন্তর্জাতিক সেলেব্রিটি। বলিউডের এই নায়িকা এখন আন্তর্জাতিক স্তরের তারকা। এর পাশাপাশি তাঁর আরেকটি পরিচয়ও রয়েছে। তিনি অসম পর্যটন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর।
'কোয়ান্টিকো' স্টার প্রিয়াঙ্কা এখন আন্তর্জাতিক সেলেব্রিটি। বলিউডের এই নায়িকা এখন আন্তর্জাতিক স্তরের তারকা। এর পাশাপাশি তাঁর আরেকটি পরিচয়ও রয়েছে। তিনি অসম পর্যটন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। আর কিছুদিন এখন অসমেই দিন কাটাচ্ছেন পিগি চপস। ইতিমধ্যেই বিগুর তালে তিনি কোমর দুলিয়ে ছেন। সেই ভিডিও কাঁপিয়েছে ইন্টারনেট। এবার শিখলেন কীভাবে পরতে হয় মেখলা।

Lil Radha (7 yrs) with her big eyes and smile showed me how the 'Mekhela Sador', traditional Assamese Sari is worn! #AwesomeAssam #India pic.twitter.com/dxaQcYftWV
— PRIYANKA (@priyankachopra) April 29, 2018
জোড়হাটের সুবর্ণপ্রভা বরদলই গার্লস হাইস্কুল। সেখানা প্রিয়ঙ্কা চোপড়াকে অভ্যর্থনা জানাতে বিহু নাচ হচ্ছিল। কিছুক্ষণ নাচ দেখার পর ছাত্রীদের সঙ্গে বিহু নাচে তাল মেলান প্রিয়াঙ্কা । আর সেই ঘটনার সাক্ষী চিলেন উপস্থিত সকলে। আর বাকিদের সাক্ষী রাখতে সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়। এর আগে, সেখানের ছাত্রীদের সঙ্গে বেশ খানিকক্ষণ সময় কাটান তিনি। প্রিয়াঙ্কাকে নিয়ে বেশ উচ্ছাস প্রদর্শন করেন সেখানের মানুষও।












Click it and Unblock the Notifications