নিউ ইয়র্কের প্রকাশ্য রাস্তায় কাকে চুম্বন করলেন প্রিয়াঙ্কা, ছবি ঘিরে শোরগোল
নিউ ইয়র্কের রাস্তায় প্রিয়াঙ্কা শ্যুটিং সারলেন দলবল নিয়ে। সেখানেই একজনকে প্রকাশ্য রাস্তায় চুম্বন করতে দেখা গেল প্রিয়াঙ্কাকে।
হলিউডে বেশ নাম করছেন প্রিয়াঙ্কা চোপড়া। টেলি সিরিজ কোয়ান্টিকোর দৌলতে একেবারে ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তিনি। তবে ভারতে যেমন রাস্তায় বেরলেই সেলেবসদের মানুষের চাপে পিষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, বিদেশের রাস্তায় সেটা সচরাচর হয় না। তাই নির্ভয়ে সেখানে ঘুরে বেড়াতে পারেন সকলে।

প্রিয়াঙ্কা চোপড়া প্রথম দুটি সিরিজে সফল হওয়ার পর টেলি সিরিজের তৃতীয় মরশুমের শ্যুটিং শুরু করেছেন। সেই শ্যুটিংয়ের ছবি ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।
A post shared by 💛NORMANI💛NICKI💛PRIYANKA💛LIZA💛 (@priyanka_chopra_4life) on
A post shared by 💛NORMANI💛NICKI💛PRIYANKA💛LIZA💛 (@priyanka_chopra_4life) on
নিউ ইয়র্কের রাস্তায় প্রিয়াঙ্কা শ্যুটিং সারলেন দলবল নিয়ে। সেখানেই একজনকে প্রকাশ্য রাস্তায় চুম্বন করতে দেখা গেল প্রিয়াঙ্কাকে। তিনি আর কেউ নন, সহ অভিনেতা অ্যালান পাওয়েল। তবে এটা বাস্তব জীবনের কোনও দৃশ্য নয়, শ্যুটিংয়ের প্রয়োজনেই একে অপরকে চুম্বন করেছেন প্রিয়াঙ্কা ও পাওয়েল।
যদিও ভক্তরা পিগি চপসের উত্তেজক ছবি প্রকাশ্যে আসতেই উত্তেজিত হয়ে পড়েছে। নেট দুনিয়ায় জোর চর্চা শুরু হয়েছে কাকে জড়িয়ে ধরে চুম্বন করলেন প্রিয়াঙ্কা। শ্যুটিংয়ে কালো লম্বা ড্রেসে দেখা গিয়েছে প্রিয়াঙ্কা ও পাওয়েলকে।












Click it and Unblock the Notifications