ফোর্বসের লিস্টে 'বাদশা'কে ফের টেক্কা 'সুলতানে'র, সেরা দশে একমাত্র ললনা প্রিয়াঙ্কা
প্রতিবারের মতো এবারের ফোর্বসের সেরা একশ-র তালিকা প্রকাশিত। যার মধ্যে প্রথম দশের মধ্যে জায়গা করে নেওয়া একমাত্র মহিলা প্রিয়াঙ্কা চোপড়া
প্রতিবারের মতো এবারও ফোর্বসের লিস্টও বেরিয়েছে। তাতে পরপর দু বছর সর্বোচ্চ উপার্জনশীল হিসেবে এক নম্বরে জায়গা ধরে রেখেছেন সলমন খান। অন্যদিকে এ বছরও দু নম্বরেই থেকে গেলেন শাহরুখ খান। এদিকে এই তালিকার নটি জায়গাই পুরুষদের দখলে। ৬৮ কোটি টাকা বার্ষিক রোজগারের সৌজন্যে জায়গা করে নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি রয়েছেন তালিকার ৭ নম্বরে।

এদিকে সদ্য মুক্তি প্রাপ্ত টাইগার জিন্দা হ্যায় ছবি বক্স অফিসে ধামাকা দেখাবে এটা আশা করে রয়েছেন সলমন -ক্যাটরিনা জুটি। এরই মধ্যে সলমনের জন্য সুখবর। টিউবলাইট বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও। তাঁর রোজাগার এ বছরেও সব থেকে বেশি। সলমন খান দিন প্রতি মজুরি হিসেবে ৬৩.৭ লক্ষ টাকা করে রোজগার করেছেন। ২৩২.৮৩ কোটি টাকা। বিভিন্ন ব্র্যান্ডের এনডর্সমেন্ট থেকেই মূলত এই টাকা উপার্জন করেছেন সলমন খান।

এদিকে শাহরুখ খানের রইসই এ বছর বক্স অফিসে খানিকটা সাফল্যের মুখ দেখেছে, তার বহু চর্চিত ছবি জব হ্যারি মেট সেজল সেভাবে দাগ কাটতে ব্যর্থ তাও গতবারের দু নম্বর জায়গাটাই তিনি ধরে রেখেছেন। এ বছরে তাঁর রোজগার ১৭০.৫ কোটি টাকা।

এদিকে তালিকার তিনে রয়েছেন বিরাট কোহলি, চারে অক্ষয় ও পাঁচ নম্বরে সচিন তেন্ডুলকর। খানদের মধ্যে সবচেয়ে পিছিয়ে আমির খান। তিনি তালিকার ছ নম্বরে তাঁর রোজগার ৬৮.৭৫ কোটি টাকা। এই অবস্থায় পুরুষ প্রাধান্য তালিকায় জোর লড়াই করে আট নম্বরে জায়গা করে নিয়েছেন পিগি চপস। বলিউড কাঁপিয়ে এখন তাঁর মূলত বাজার হলিউডে। বলিউডি বেবে-র এক বছরের আয় ৬৮ কোটি টাকা।

এছাড়াও সেরা দশের বাকি তিন জন হলেন ধোনি-হৃতিক রোশন ও রণবীর সিং। এই বছরে সবচেয়ে বেশি টাকার বৃদ্ধি হয়েছে এক কন্যারই। তিনি ব্যাডিমিন্টন সার্কিটের উদীয়মান তারা পিভি সিন্ধু। গত বছরে তাঁর রোজগার ৫৭.২৫ কোটি টাকা। তিনি জায়গা পেয়েছেন তালিকার ১৭ নম্বরে। রিও অলিম্পিক্সে রূপো জেতার পর এই আয় বৃদ্ধি সিন্ধুর। যা মূলত এনডর্সমেন্ট থেকেই।












Click it and Unblock the Notifications