ব্যাট হাতে মালতী, নিকের সঙ্গে মিষ্টি মুহূর্ত, প্রি-ক্রিসমাস সেলিব্রেশনে মাতলেন প্রিয়াঙ্কা চোপড়া

কলকাতাতে উদ্বোধন হয়ে গেল ক্রিসমাস ফেস্টিবলের। অর্থাৎ বড়দিন উদযাপন শুরু হয়ে গিয়েছে কিছুদিন আগে থেকেই। প্রত্যেক বছর বড়দিন উপলক্ষে সকলের মধ্যে উৎসাহ এবং উন্মাদনা থাকে চূড়ান্ত। এরই পাশাপাশি থাকে বছর শেষ এবং নতুন বর্ষ বরণের রাতে নানা জমজমাট অনুষ্ঠান। তবে সাধারণদের সঙ্গে বিশিষ্টরাও পালন করেন বড়দিন। সেদিক থেকে পিছিয়ে নেই বলিউড বা হলিউডের সেলেবরাও।

বলিউডের দেশি গার্ল থেকে হলিউডে সফর, সব বিষয় নিয়েই লাইম লাইটে থাকেন প্রিয়াঙ্কা চোপড়া। আর আমেরিকান পপ তারকা নিক জোনাসকে বিয়ে করার পর আরও বেশি করে ক্রিসমাস সেলিব্রেশনে মেতে ওঠেন প্রিয়াঙ্কা। এবছর নিক-প্রিয়াঙ্কার বাড়ি ক্রিসমাস সেলিব্রেশন শুরু হল বেশ কিছুটা আগে থেকেই।

Priyanka chopra

নিক জোনাস ও মেয়ে মালতী মেরির সঙ্গে প্রি-ক্রিসমাস উদযাপনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। সেখানে দেখা গিয়েছে স্যান্টাক্লজের মত লাল পোশাকে সেজেছেন দেশী গার্ল। নিকের পরনে কালো ব্লেজার। দুজনের অত্যন্ত মিষ্টি ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। পোস্ট করতেই ব্যাপক ভাইরাল হয়েছে ছবিগুলি।

তবে অনুরাগীদের সব থেকে বেশি পছন্দ হয়েছে মালতী মেরির ছবি। মেয়ের সুন্দর মুহূর্তের কিছু ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। একদিকে দেখা গিয়েছে, ব্যাট হাতে খেলা করছে মালতী, অন্যদিকে ব্লক নিয়ে খেলতে এবং ব্রেকফাস্ট করতেও দেখা যায়। একই সঙ্গে পোষ্য জার্মান শেফার্ডের ছবিও শেয়ার করেছেন দেশী গার্ল। ছবির ক্যাপশনে লিখেছেন হোম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+