প্রিয়াঙ্কা চোপড়াকে বিয়ের প্রস্তাব জেরার্ড বাটলারের! কী বললেন প্রিয়াঙ্কা
প্রিয়াঙ্কা চোপড়া ২০০৯ সালে জেরার্ড বাটলারের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়েছিলেন।
'পি.এস.আই লাভ ইউ'-এর রোমান্টিক মৃত স্বামীই হোক বা '৩০০'-এর স্পার্টান কিং, কিংবা 'ল অ্যাবাইডিং সিটিজেন'-এর রাগী যুবক - জেরার্ড বাটলার মানেই মহিলা মহলে শোরগোল। জেরার্জের চাউনি হোক, কি তার পাথর কোদা শরীর - কত মহিলাই যে মজেছেন, তার ইয়ত্তা নেই। সেই জেরার্ডকে কোন মহিলা কাত করেছিলেন জানেন? আমাদের 'দেশী গার্ল' প্রিয়াঙ্কা চোপড়া। ভারতে এসে এক পার্টিতে প্রিয়াঙ্কাকে দেখেই নাকি পাগল হয়েগিয়েছিলেন এই হলিউডি তারকা।

সেটা ২০০৯ সাল। জেরার্ড বাটলার এসেছিলেন ভারতে। তাঁর সম্মানে ভেরসোভার বাড়িতে এক পার্টি দিয়েছিলেন প্রিয়াঙ্কা। পার্টিতে এসে নাকি প্রিয়াঙ্কায় একেবারে মজে যান বাটলার। শুরু করেন বিয়ের প্রস্তাব দেওয়া। সেই পার্টিতে উপস্থিত অনেকেই জানিয়েছেন, পার্টিতে নাকি রীতিমতো আমায় বিয়ে করবে, বলে ঘ্যান ঘ্যান করা শুরু করেছিলেন জেরার্ড। মাঝে মাঝে মাটিতে হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দিচ্ছিলেন।
'দেশী গার্ল'-এর কী প্রতিক্রিয়া ছিল? প্রিয়াঙ্কা নাকি প্রত্যেকবারই বিয়ের প্রস্তাবে হেসে গড়িয়ে পড়ছিলেন। প্রিয়াঙ্কার শরীরি ভাষায় কখনই মিসেস বাটলার হওয়ার ইচ্ছে দেখা যায়নি বলেই দাবি করেছেন পার্টির অন্যান্য অতিথিরা। তবে বিষয়টা নিয়ে দুজনেই গোটা পার্টিতে ভীষণ মজা করেছিলেন। কতটা মজা আর কতটা সত্যি ছিল জেরার্ডের সেই আগ্রহ তা নিয়ে অবশ্য প্রশ্ন রয়েছে। ঘটনার তিন বছর পর ২০১২ তেও সোশাল মিডিয়ায় জেরার্ড বলেছিলেন, তিনি তখনও সিঙ্গল কারণ, প্রিয়াঙ্কার সম্মতির অপেক্ষায় রয়েছেন।
এখন অবশ্য় দুই তারকার কেউই ফাঁকা নেই। জেরার্ড ধরেছেন মর্গান ব্রাউনের হাত। আর প্রিয়াঙ্কার সঙ্গে নিক জোন্সের সম্পর্ক নিয়ে কানাঘুষো চলছে। মেমোরিয়াল ডে উইকএন্ডে দুজনে একসঙ্গে ডেটে গিয়েছিলেন বলেও জানা গিয়েছে। সোশাল মিডিয়াতেও একে অপরের ছবিতে ইঙ্গিতপূর্ণ কমেন্ট করে থাকেন প্রিয়াঙ্কা ও নিক।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications