প্রিয়াঙ্কা আউট ,ডনের ইচ্ছায় ইন দীপিকা, খবরে মার্কিন মুলুকে যা করছেন পিগি চপস

ডন ও ডন ২-তে শাহরুখ খানের বিপরীতে দেখেছেন প্রিয়ঙ্কা চোপড়াকে

প্রিয়াঙ্কা চোপড়াকে আর দেখা যাবে না ডন সিরিজে। বদলে ছবিতে আসতে চলেছেন দীপিকা পাড়ুকোন। আর পুরোটাই নাকি হচ্ছে কিং খানের ইচ্ছায়।

বলি টাউনের গুঞ্জন

বলি টাউনের গুঞ্জন

বলিউডে জোর গুঞ্জন ছিল। ডনের শ্যুটিংয়ের সময় নাকি দারুণ উষ্ণ সম্পর্ক ছিল প্রিয়ঙ্কা চোপড়া ও শাহরুখ খানের। কিন্তু তারপরই চিত্রনাট্যে ঢুকে পড়েন শাহরুখ পত্নী গৌরী খান। থেমে যায় প্রেম। তবে সম্পর্ক ছিন্ন হলেও প্রিয়াঙ্কা যে এখনও শাহরুখ কে দূরে সরিয়ে দেননি তা বোঝা গিয়েছিল। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি টিভি শ্যো তে তিনি ডনে শাহরুখের ব্যবহার করা একটি জ্যাকেট পড়ে এসেছিলেন। যা নিয়েও জল্পনা কম হয়নি।

শাহরুখের দাবি

শাহরুখের দাবি

এদিকে কিং খান নাকি সম্পর্ক উষ্ণ , শীতল এসব কোনও কারণে ছবির নায়িকা বদলের দাবি করেননি। শাহরুখের যুক্তি তাঁর সঙ্গে দীপিকার অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের বেশি পছন্দ। ওম শান্তি ওম, চেন্নাই এক্সপ্রেস, হ্যাপি নিউ ইয়ারের মত হিট ছবি রয়েছে এই জুটির দখলে। তাই ফের একবার ডন -৩ -র হাত ধরে সেই জাদু দর্শকরদের মধ্যে জাগাতে চান কিং খান।

কী ভাবছেন প্রিয়াঙ্কা

কী ভাবছেন প্রিয়াঙ্কা

বলি টাউনে আজ ইনি তো কাল উনি, এর চরিত্র অন্য লোক হামেশাই হচ্ছে। তাই ডন সিরিজ থেকে নাম কাটা যাওয়ার পর প্রিয়াঙ্কার মনের খবর কেউ পাচ্ছেন না। বরং তিনি ব্যস্ত থ্যাঙ্কস গিভিং-র সেলিব্রেশনে।

প্রিয়াঙ্কা যখন ভজহরি মান্না

প্রিয়াঙ্কা যখন ভজহরি মান্না

থ্যাঙ্কস গিভিং য়ের বিশেষ বিশেষ পদ নিজেই করছেন প্রিয়াঙ্কা চোপড়া। সঙ্গী সাথীদের নিয়ে।

পুল সাইডে চিলিংয়ে-র ছবি নেটে হট

পুল সাইডে চিলিংয়ে-র ছবি নেটে হট

এদিকে পুল সাইডে চিলিংয়ে ছবি নেটে ভাইরাল । সাদা লাল স্প্যাগেটি টপে রূপ দুর্দান্ত পিগি চপসের ।

প্রিয়াঙ্কা আউট, দীপিকা ইন

প্রিয়াঙ্কা আউট, দীপিকা ইন

ফারহান আখতারের আগের দুটি ডনে রোমা-র ভূমিকায় প্রিয়াঙ্কা চোপড়া দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। তবে বলিউড বাদশার আবদার মেনে দীপিকা এলে ছবির লুক বদল কেমন হবে সেটা বলবে সময়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+