১০ বছর পর ফিরছে সলমন-প্রিয়াঙ্কা জুটি! কোন ছবিতে থাকতে চলেছেন তাঁরা
সলমনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বলিউড তথা আন্তর্জাতিক স্টার প্রিয়াঙ্কা চোপড়া। 'মুঝসে শাদি করোগি'-র ম্যাজিক আবারও ফিরে আসবে কি না, এখন সেটাই দেখবার।
ইদে মুক্তি পেতে চলেছে 'সুলতান' সলমনের পরবর্তী ছবি 'ভারত'। ছবির শ্যুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আজ সেই ছবির সেট-এ সলমনের ছবিও ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। জানা গিয়েছে, ছবিতে সলমনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বলিউড তথা আন্তর্জাতিক স্টার প্রিয়াঙ্কা চোপড়া। 'মুঝসে শাদি করোগি'-র ম্যাজিক আবারও ফিরে আসবে কি না, এখন সেটাই দেখবার।

বহুদিন ধরেই কানাঘুষো রটছিল যে সলমন খানের সঙ্গে 'ভারত'-এ অভিনয় করতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ছবির পরিচালক আলি আব্বাস জাফর নিজেই জানিয়েছেন যে ছবিতে সলমনের সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা। এদিকে, প্রিয়াঙ্কাও খবরের সত্য়তা স্বীকার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন সলমনের সঙ্গে কাজ করবার দিকে তিনিও তাকিয়ে ছিলেন। এই কাজের সুযোগ পেয়ে তিনি উচ্ছসিত। এদিকে, 'ভারত' ছবির মধ্য দিয়ে প্রিয়াঙ্কার বলিউডে ফেরা যেন, ঘরে ফেরার সামিল।
কোয়ান্টিকো স্টার প্রিয়াঙ্কাকে নিয়ে উচ্ছসিত 'ভারত' ছবির গোটা টিম। এক সূত্রের খবর অনুযায়ী, ফিল্মের গল্পটি পড়েই উচ্ছসিত হয়ে পড়েন প্রিয়াঙ্কা। আর ছবির জন্য রাজি হয়ে যান। প্রায় ১০ বছর পর আবারও অনস্ক্রিনে ফিরছেন পিগি চপস-সলমন। ফলে স্বভাবতই খুশি সলমন শিবির। খুশি প্রিয়াঙ্কার ভক্তরাও। স্বাধীনত-উত্তর দেশের উন্নয়ন আর সেই সাধারণ মানুষটির বেড়ে ওঠার পটভূমিতে এক সামাজিক বার্তা দিতে চলেছে এই ফিল্ম। পাশপাশি দেশের পার্টিশনের ৭০ বছর ঘিরেও একটি সুপ্ত বার্তা তুলে ধরা হচ্ছে 'ভরত ' ছবিটিতে। আপাতত ছবির সেট-এর শ্যুটিং এর প্রথম ছবিতেই মাত সোশ্যাল মিডিয়া।












Click it and Unblock the Notifications