Oscars 2025: অস্কারের দৌড়ে প্রিয়াঙ্কার ছবি! ‘অনুজা’ পারবে জয় ছিনিয়ে নিতে? টানটান উত্তেজনা

Oscars 2025: প্রকাশ্যে এল অস্কারের মনোনয়নের তালিকা। একাধিক ছবি নিয়ে জল্পনা ছিল। তবে মনোয়নের তালিকায় জায়গা করে নিল প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra), গুণিত মঙ্গা, মিন্দি কালিং (Mindy Kaling) প্রযোজিত ছবি 'অনুজা' (Anuja)। লাইভ অ্যাকশন শর্ট ফিল্মের তালিকায় জায়গা করে নিয়েছেন এই ছবি। ছবিটি পরিচালনা করেছেন মার্কিন পরিচালক অ্যাডাম জে গ্রেভস (Directed by Adam J Graves)।

তবে এবারের অস্কারের (Oscars 2025) দৌড়ে জায়গা হল না পায়েল কাপাডিয়ার (Payal Kapadia) ছবি All We Imagine As Light। প্রিয়াঙ্কা চোপড়া প্রযোজিত ছবি 'অনুজা' (Anuja) স্বল্প দৈর্ঘের একটি ছবি। মার্কিন পরিচালক হলেও একেবারে হিন্দিতে তৈরি করা হয়েছে এটি।

Oscars 2025

সেখানে একটা ৯ বছরের নাবালিকার গল্প বলা হয়েছে। সেই নাবালিকা দিল্লির একটি পোশাক কারখানায় কাজ করে। তাঁর দিদি পালকের সঙ্গেই সেই কাজ করে থাকে। যখন অনুজার কাছে স্কুলে যাওয়ার সুযোগ এল, তখন তাঁর জীবন বদলে ফেলার সুযোগ সামনে আসে। আর তাতেই ব্যাপক প্রভাব পড়ে ওই নাবালিকার পরিবার এবং ভবিষ্যত জীবনে।

ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নাগেশ ভোশলে, রুডলফ রাজীব হাওয়ার্ড এবং সাজদা পাঠান। খুব শীঘ্রই নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি। এদিকে পায়েল কাপাডিয়ার (Payal Kapadia) ছবি বাদ পড়লেও ২০২৪ সালে কান গ্র্যান্ড পিক্স পুরষ্কার পেয়েছিল।

All We Imagine As Light নামে ওই সিনেমা গোল্ডেন গ্লোব এবং বাফতা পুরস্কারের দৌড়েও ছিল। আর তাই এই ছবি ঘিরে সকলের প্রত্যাশা ছিল। কিন্তু ফিচার ফিল্ক ক্যাটাগরিতে জায়গা করে নিতে পারেনি ছবিটি। তবে প্রিয়াঙ্কা চোপড়া প্রযোজিত ছবি 'অনুজা' (Anuja) সেখানে (Oscars 2025) জায়গা করে নিয়েছে।

যা অবশ্যই গর্বের ভারতীয়দের কাছে। তবে সামনে 'আ লিয়েন', 'আই অ্যাম নট রোবট', 'দ্য লাস্ট রেঞ্জার' এবং 'দ্য ম্যান হু কুড নট রিমেইন সাইলেন্ট'-এর মতো ছবির সঙ্গে টক্কর হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+