Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

১০০ দিনের যুদ্ধ জয়, বাড়িতে ফিরল প্রিয়াঙ্কা–নিক কন্যা, মাদার্স ডে–তে আবেগঘন অভিনেত্রী

১০০ দিনের যুদ্ধ জয়, বাড়িতে ফিরল প্রিয়াঙ্কা–নিক কন্যা, মাদার্স ডে–তে আবেগঘন অভিনেত্রী

রবিবার ছিল আন্তর্জাতিক মাদার্স দিবস। আর সেই উপলক্ষ্যে প্রিয়াঙ্কা চোপড়া তাঁর সদ্যোজাত কন্যা মালতী মেরি চোপড়া জোনাসের প্রথম ছবি শেয়ার করলেন। প্রিয়াঙ্কা তাঁর সদ্যোজাতর সঙ্গে মাদার্স ডে পালন করলেন। প্রিয়াঙ্কা ও তাঁর কন্যার সঙ্গে ছবিতে দেখা গিয়েছে আমেরিকান পপ তারকা ও অভিনেত্রীর স্বামী নিক জোনাসকেও।

১০০ দিনের যুদ্ধ জয়, বাড়িতে ফিরল প্রিয়াঙ্কা–নিক কন্যা, মাদার্স ডে–তে আবেগঘন অভিনেত্রী


সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা দীর্ঘ আবেগঘন লেখা লিখেছেন এবং সেখানে জানিয়েছেন যে তাঁর সন্তান কীভাবে অপরিণত অবস্থায় জন্মায় এবং ১০০ দিন কাটায় এনআইসিইউতে (‌লিওনাটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট)‌ চিকিৎসকদের পর্যবেক্ষণে। তাঁর শিশুর যত্ন নেওয়া কেয়ারগিভার্স, মা ও জোনাসকে প্রশংসা করে পিগি চপস লিখেছেন, '‌এই মাদার্স ডে উপলক্ষ্যে জানাতে চাই গত কয়েকমাস আমরা রোলার কোস্টারে চেপে উদ্বিগ্নের দিন কাটাচ্ছিলাম, যেটা এখন আমরা জানি, অনেকেই এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন। একশো দিনের বেশি সময় ধরে এনআইসিউতে থাকা আমাদের ছোট কন্যা অবশেষে বাড়ি ফিরল। প্রত্যেক পরিবারের সফল অনন্য এবং বিশ্বাস দরকার কিছু পর্যায় পর্যন্ত ও আমাদের কিছু মাস সত্যিই চ্যালেঞ্জের ছিল, তারপর এমন মুহূর্ত উপহার হিসেবে পাওয়া যায়।’‌

প্রিয়াঙ্কা আরও লেখেন, '‌আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের ছোট কন্যা অবশেষে বাড়ি ফিরল এবং আমি ধন্যবাদ জানাতে চাই প্রত্যেক চিকিৎসক এবং র‌্যাডি চিলড্রেনস লা জোল্লা ও সেডার সিনাইয়ের স্পেশালিস্টদের, যারা নিঃস্বার্থভাবে প্রত্যেকটি পদক্ষেপ নিয়েছে। আমাদের পরবর্তী অধ্যায় শুরু হতে চলেছে। পথ চলা শুরু হোক এমএম। মা ও বাবা তোমাকে খুব ভালোবাসে।’‌

প্রিয়াঙ্কা চোপড়া এই ক্যাপশনের সঙ্গে একটি ছবিও শেয়ার করেন, যেখানে মেয়েকে বুকে জড়িয়ে ধরে রয়েছেন অভিনেত্রী। পাশে রয়েছেন প্রিয়াঙ্কার স্বামী তথা মার্কিন পপ তারকা নিক জোনাস। আলতো করে মেয়ের হাত ধরে রয়েছেন তিনি। মেয়ের মুখ ঢেকেই ছবিটি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। ক্যাপশনের শেষে অভিনেত্রী লিখেছেন, 'আমার জীবনের ও চারপাশের সব মায়েদের ও কেয়ারটেকারদের হ্যাপি মাদার্স ডে। তোমরা না থাকলে সবকিছু এত সহজ হত না। ধন্যবাদ… সঙ্গে নিক তুমি না থাকলে আর কারও সঙ্গে এটা করার কথা ভাবতেও পারব না। ধন্যবাদ আমাকে মা বানানোর জন্য।’

নিক জোনাসও একই ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় একই ধরনের বার্তা লিখেছেন তবে শেষে তিনি তাঁর স্ত্রী প্রিয়াঙ্কাকে ধন্যবাদ জানাতে ভোলেননি। নিক লিখেছেন, '‌'তুমি আমাকে রোজ নতুন ভাবে অনুপ্রাণিত করো। আর জীবনের এই নতুন ভূমিকাটাও কী সুন্দর তুমি পালন করছ। তোমার সঙ্গে এই সুন্দর পথ চলায় সামিল হতে পেরে আমি ধন্য। প্রিয়াঙ্কা তুমি ইতিমধ্যেই একজন দুর্দান্ত মা হয়ে উঠেছ। তোমাকে মাদার্স ডে-র শুভেচ্ছা। আই লাভ ইউ।’‌

প্রিয়াঙ্কা ও নিক এ বছরের জানুয়ারিতে ঘোষণা করেছিলেন যে তাঁরা সারোগেসির মাধ্যমে নিজেদের সন্তানকে স্বাগত জানিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+