বিয়ের ৩ মাসের মধ্যে ডিভোর্সের পথে প্রিয়ঙ্কা-নিক! চাঞ্চল্যকর তথ্য মার্কিন ম্যাগাজিনে
গত বছর ডিসেম্বরেই রাজকীয় আয়োজনে বিয়ে করেছিলেন প্রিয়ঙ্কা ও নিক জোনাস। দীপিকা পাড়ুকোনের পর, প্রিয়ঙ্কার বিয়েও রীতিমত লাইমলাইট কেড়েছিল। রাজস্থানের উমেদভবন প্যালেসে এই 'পাওয়ার কাপল' বিয়ে করেছিলেন।
গত বছর ডিসেম্বরেই রাজকীয় আয়োজনে বিয়ে করেছিলেন প্রিয়ঙ্কা ও নিক জোনাস। দীপিকা পাড়ুকোনের পর, প্রিয়ঙ্কার বিয়েও রীতিমত লাইমলাইট কেড়েছিল। রাজস্থানের উমেদভবন প্যালেসে এই 'পাওয়ার কাপল' বিয়ে করেছিলেন। তবে এক মার্কিন ম্যাগাজিনের সাম্প্রতিক খবর বলছে, বিয়ের ৩ মাসের মধ্যেই বিয়ে ভাঙতে চলেছেন প্রিয়ঙ্কা-নিক!

চলছে ঝগড়া!
ওই মার্কিন ম্যাগাজিনের খবর অনুযায়ী, নিত্যদিনই প্রিয়ঙ্কা নিকের মধ্যে চলছে লড়াই ঝগড়া। ম্যাগাজিনের দাবি, খুব তাড়াতাড়ি বিয়ের বিষয়ে নিক প্রিয়ঙ্কা সিদ্ধান্ত নেওয়াতেই এই সমস্যা হচ্ছে। পার্টি করা থেকে, কাজের সময় ভাগ করে নেওয়া নিয়ে চলছে বিবাদ।

বয়সের ফারাক কি কোনও কারণ!
অনেকেরই দাবি, প্রিয়ঙ্কা নিকের বয়সের ফারাক একটা কারণ এই বিবাহ বিচ্ছেদের। তবে ৩৬ বছরের প্রিয়ঙ্কার সঙ্গে ২৬ বছরের নিকের বিয়েতে বয়সের ফারাক কোনও কারণ হতে পারে কি না, সেটিও একটি বিষয়।

মার্কিন ম্যাগাজিনের দাবি
ম্যাগাজিনের দাবি, প্রিয়ঙ্কার মধ্যে যে রাগ থাকতে পারে, তা ভাবতেই পারেননি নিক। আর কথায় কথায় প্রিয়ঙ্কার রাগই সম্ভবত এই এই বিচ্ছেদের অন্যতম কারণ।












Click it and Unblock the Notifications