Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সফল জুটি হৃত্বিক রোশনের সঙ্গে ‘কৃষ ৪’ ছবিতে কি দেখা মিলবে প্রিয়াঙ্কা চোপড়ার?

বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃত্বিক রোশন মানেই অ্যাকশন, উত্তেজনায় ভরপুর ছবি এমনটাই ভাবেন সিনেমা প্রেমীরা। বর্তমানে তিনি কিন্তু লাইমলাইট কাড়ছেন সকলের। এবার হৃত্বিকের 'কৃষ ৪’ নিয়ে আগ্রহ বাড়ছে অনুগামীদের মধ্যে। কারণ এবার এই সিনেমার পরিচালকের আসনে থাকবেন রাকেশ রোশন পুত্র নিজেই।

কৃষে হৃত্বিকের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া প্রধান ভূমিকায় অভিনয় করে সকলের মন মাতিয়ে দিয়েছিলেন। এই সিনেমাতেও একই সঙ্গে জুটি বাঁধবেন প্রিয়াঙ্কা ও হৃত্বিক। যার জন্য এখন অনুগামীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে এবার অপেক্ষার পালা শেষ। জানা গেছে কৃষ ৪ –এ হৃত্বিক রোশনের সঙ্গে জুটি বাঁধবেন প্রিয়াঙ্কা চোপড়াই।

Hrithik Roshan-Priyanka Chopra


সম্প্রতি জানা গেছে, হৃতিক রোশন ও আদিত্য চোপড়া প্রিয়াঙ্কা চোপড়াকে এই সিনেমায় অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ করেছেন। হৃত্বিক ও প্রিয়াঙ্কা সফল জুটি। তাদের দু’জনের একসঙ্গে কাজ করলে সেই ছবি কিন্তু হিট হবেই এমনটাই আশা রাখছেন সকল অনুগামীরা।

প্রসঙ্গত, কৃষের ফ্র্যাঞ্চাইজি শুরু হয়েছিল কোই মিল গ্যায়া দিয়ে। এই সিনেমায় অভিনয় করে সকল অনুগামীদের মাতিয়ে দিয়েছিলেন প্রীতি জিন্টা ও রেখা। দ্বিতীয় পার্টে প্রিয়াঙ্কা চোপড়া ও হৃত্বিক রোশনের অভিনয় সকলকে মুগ্ধ করেছে। তারপর তৃতীয় পার্টে এই জুটিই কিন্তু সকলে অভিনয় করে অবাক করে দিয়েছেন। আর এবারও আসন্ন কৃষ ৪ সিনেমায় তাঁদেরই জুটি হিসাবে দেখতে পাবেন অনুগামীরা। কোই মিল গ্যায়ার ২৩ বছর পর আবারও সেই কৃষ ৪ সিনেমায় ধরা দেবেন বলিউড অভিনেতা।

কৃষ, কৃষ ৩, এরপর আবার কৃষ ৪-এ একসঙ্গে হৃত্বিক রোশন ও প্রিয়াঙ্কা চোপড়াকে একসঙ্গে জুটিতে পেয়ে উত্তেজিত অনুগামীরা। আশা করা যাচ্ছে এই বলি সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলতে পারে।

সম্প্রতি, আমেরিকায় এক ইভেন্টে হৃত্বিক জানান, নিউ ইয়র্কে প্রিয়াঙ্কা ও নিকের সঙ্গে সুন্দর সময় কাটানোর অভিজ্ঞতা খুবই আনন্দদায়ক ছিল। অভিনেতা জানান, আমি প্রিয়াঙ্কা ও নিকের সঙ্গে দেখা করে খুব খুশি। বলি অভিনেতা বলেন, গতকাল রাতে আমি নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ছিলাম... ওর ব্রডওয়ে শো দেখতে গিয়েছিলাম, যা কিন্তু দারুন ছিল। ওর পারফরম্যান্স একেবারেই দুর্দান্ত ছিল। শোয়ের নাম 'The Last Five Years', যদি এখনও না দেখে থাকো। আমরা আড্ডা দিচ্ছিলাম, তখন নিক বলল ও আসলে নিউ জার্সির ছেলে।' ভাইরাল হয় সেই ভিডিও। আর যা থেকে অনুগামীদের মধ্যে শুরু হয় জল্পনা, তারা মনে করতে থাকেন তাহলে আসন্ন কৃষ ৪ সিনেমায় তাহলে কি প্রিয়াঙ্কাকে অভিনয় করতে দেখা যাবে! আজ সেই জল্পনার অবসান হল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+