যৌন হেনস্থা নিয়ে বিস্ফোরক আরও এক বাঙালি অভিনেত্রী ! সাজিদ-অনুরাগকে ঘিরে উগড়ে দিলেন ক্ষোভ
বলিউডে 'মিটু' ঝড়ে উঠে এল আরও এক বাঙালির নাম। তনুশ্রী দত্তর পর আরও এক বাঙালি অভিনেত্রী এবার মুখ খুললেন যৌন হেনস্থা নিয়ে।
বলিউডে 'মিটু' ঝড়ে উঠে এল আরও এক বাঙালির নাম। তনুশ্রী দত্তর পর আরও এক বাঙালি অভিনেত্রী এবার মুখ খুললেন যৌন হেনস্থা নিয়ে। অভিনেত্রী প্রিয়াঙ্কা বসু এবার সরব হয়েছেন সাজিদ খান ও অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে।

সাজিদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে প্রিয়াঙ্কা জানান, একটি অডিশনের সময় সাজিদ তাঁকে ডেকে পাঠান। অডিশনের খানিক আগে তাঁকে জানানো হয়, যে বিকিনি পরে অডিশন দিতে হবে। এরপরই সাজিদ ঘরে এসে সোফায় বসেন। অভিনেত্রী প্রিয়াঙ্কা বসুর দাবি, সেই সময় সাজিদ তাঁর গোপনাঙ্গে হাত দেন। ঘচনার পরই সেখান থেকে বেরিয়ে যান প্রিয়াঙ্কা। উল্লেখ্য, 'গুলাব গ্যাং' ছবির অভিনেত্রী প্রিয়াঙ্কার দাবি, এই ছবির পরিচালক সৌমিক সেনও তাঁর সঙ্গে 'অন্যরকমের' আচরণ করেন। প্রিয়াঙ্কার দাবি, তাঁর সঙ্গে পরকীয়াতে লিপ্ত হতে চেয়েছিলেন সৌমিক।

এখানেই শেষ নয়, পরিচালক অনুরাগ কশ্যপের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন প্রিয়াঙ্কা। অভিনেত্রীর দাবি অনুরাগ কাশ্যপ একটা সময় তাঁকে নিয়ে 'সেক্সিয়েস্ট কমেন্ট' করেন জনসমক্ষে। এক পানশালায় প্রিয়াঙ্কাকে অনুরাগ মদ্যপ অবস্থায় বলেন, বাড়ি গিয়ে নিজের সন্তানের দেখভাল করতে। যে মন্তব্য ঘিরে ক্ষোভ রয়েছে অভিনেত্রীর।












Click it and Unblock the Notifications