বিদেশের বাড়িতে নিষ্ঠাভরে প্রথমবার মহাশিবরাত্রির পুজো করলেন প্রিয়াঙ্কা ও নিকস জোনাস
বিদেশের বাড়িতে নিষ্ঠাভরে প্রথমবার মহাশিবরাত্রির পুজো করলেন প্রিয়াঙ্কা ও নিকস জোনাস
মঙ্গলবার মহাশিবরাত্রি উপলক্ষ্যে বলিউডের বহু তারকাকেই দেখা গেল সোশ্যাল মিডিয়ায় শিবের পুজোয় মগ্ন থাকতে। তারকারা ভক্তদের উদ্দেশ্যে মহাশিবরাত্রির শুভেচ্ছাও জানিয়েছেন। অনেক তারকা বাড়িতেই ভক্তিভরে শিবের পুজো করছেন। এঁদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস অন্যতম। দেশ থেকে দূরে থাকলেও হিন্দুদের প্রত্যেকটি উৎসব–পুজো পার্বন তিনি নিষ্ঠাভরে পালন করেন।

মহাশিবরাত্রি পর্বে প্রিয়াঙ্কা চোপড়া একটি ছবি শেয়ার করেছেন যেখানে তিনি তাঁর লস অ্যাঞ্জেলসের বাড়িতে ভগবান শিবের পুজো করছেন। নিক জোনাসকেও হাতজোড় করে প্রিয়াঙ্কার পাশে বসে থাকতে দেখা গিয়েছে। এই ছবি পোস্ট করে লেখেন, 'শুভ মহাশিবরাত্রির শুভেচ্ছা সকলকে।’ ছবিতে প্রিয়াঙ্কাকে গোলাপি রঙের ফুলের কাজ করা ভারতীয় পোশাকে দেখা গিয়েছে। নিককেও দেখা গিয়েছে সাদা রঙের কুর্তা পরে এবং ভগবান শিবের সামনে তিনি বসে রয়েছেন। শিবরাত্রির পুজোর ব্যবস্থা যে করা হয়েছে তাও দেখা যাচ্ছে। এটাই প্রিয়াঙ্কা চোপড়ার প্রথম শিবরাত্রি। বলিউডের এই অভিনেত্রী বিদেশে থেকেও হোলি থেকে শুরু করে নবরাত্রি সব হিন্দু উৎসব অত্যন্ত উৎসাহ নিয়ে পালন করেন। প্রিয়াঙ্কার দিওয়ালি পার্টি বেশ জনপ্রিয়।

সম্প্রতি দিল ধড়কনে দো অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় তাঁর মেয়ের নার্সারির ছবি শেয়ার করেছেন। এই দম্পতি তাঁদের প্রথম সন্তানকে সারোগেসির মাধ্যমে স্বাগত জানিয়েছেন। কাজের দিক থেকে প্রিয়াঙ্কাকে দেখা যাবে ফারহান আখতারের পরবর্তী ছবি জি লে জরা–তে। এই সিনেমাটি তৈরি হবে শুধু মেয়েদের রোড ট্রিপ নিয়ে। এই ছবির ঘোষণার সময় ফারহান জানান যে এই ছবিতে প্রিয়াঙ্কা ছাড়াও রয়েছেন ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট।












Click it and Unblock the Notifications