এবার বলিউড এন্ট্রি হচ্ছে প্রিয়া প্রকাশের! অভিনয় করবেন রণবীরের সঙ্গে তেলুগু সুপারহিটের রিমেকে
'মানিক্য মালারায়া পুভি' গানে তাঁর চোখ টিপে প্রেম নিবেদনের মিউজিক ভিডিও ভাইরাল হয়ে সারা দেশ এক লহমায় প্রিয়াকে চিনে গিয়েছে। আর সেই জনপ্রিয়তার হাত ধরেই প্রিয়া পাড়ি জমাচ্ছেন বলিউডে।
মালয়ালম সিনেমায় এখনও বলতে গেলে এখনও এন্ট্রি হয়নি প্রিয়া প্রকাশ ভারিয়ারের। একটি সিনেমা তিনি করেছেন। 'ওরু আদার লাভ' সিনেমায় অভিনয় করে সকলের চোখে পড়ে গিয়েছেন প্রিয়া। 'মানিক্য মালারায়া পুভি' গানে তাঁর চোখ টিপে প্রেম নিবেদনের মিউজিক ভিডিও ভাইরাল হয়ে সারা দেশ এক লহমায় প্রিয়াকে চিনে গিয়েছে। আর সেই জনপ্রিয়তার হাত ধরেই প্রিয়া পাড়ি জমাচ্ছেন বলিউডে।

বলিউডে প্রিয়া
আজ্ঞে হ্যাঁ। প্রিয়ার নিজের মাতৃভাষায় কোনও সিনেমা মুক্তি পাওয়ার আগেই তিনি বলিউডে কাজ করার ডাক পেয়ে গিয়েছেন। শোনা যাচ্ছে পরিচালক রোহিত শেট্টির পরবর্তী সিনেমা 'সিম্বা'-তে রণবীর সিংয়ের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে প্রিয়াকে।

রোহিতের সিনেমায় প্রিয়া
বলিউডে তেমন গুঞ্জনই শোনা যাচ্ছে। রোহিতের পরিচালনায় করণ জোহরের ধর্ম প্রোডাকশনের প্রযোজনায় সিনেমাটি তৈরি হচ্ছে। বলা হচ্ছে, সিনেমায় যে চরিত্রে প্রিয়ার অভিনয় করার কথা তা ততোধিক বড় নয়। তবে রাতারাতি প্রিয়া জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যাওয়ায় রোহিত তা কাজে লাগাতে চাইছেন।

সিম্বায় প্রিয়ার এন্ট্রি!
সিম্বা সিনেমাটি এর আগে তেলুগু ভাষায় তৈরি একটি সুপারহিট সিনেমা। রোহিত সিনেমার নাম পরিবর্তন করেননি। তেলুগু সিনেমায় অভিনয় করেছেন এনটি রামা রাও জুনিয়র ও কাজল আগরওয়াল।

নজরে প্রিয়া
এই প্রথম বলিউডে বড় পর্দায় একসঙ্গে কাজ করতে চলেছেন রোহিত শেট্টি ও রণবীর সিং। এদিকে প্রিয়াও 'ওরু আদার লাভ' সিনেমায় অভিনয় করে সকলের চোখে পড়ে গিয়েছেন। বিশেষ করে 'মানিক্য মালারায়া পুভি' গানটির কোটি কোটি মানুষের মন জয় করেছে প্রিয়ার জন্যই। এখন দেখার তিনি বলিউডে কতটা প্রভাব ফেলতে পারেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications