এবার মার্ক জুকারবার্গকে পিছনে ফেললেন প্রিয়া প্রকাশ ভারিয়ার

প্রিয়া প্রকাশ ভারিয়ার ইনস্টাগ্রামে ছাড়িয়ে গেলেন ফেসবুকের স্রষ্টা মার্ক জুকারবার্গকে। এখন জুকারবার্গের চেকে প্রিয়ার ইনস্টাগ্রাম ফলোয়ার অনেক বেশি।

ইন্টারনেট সেনসেশন প্রিয়া প্রকাশ ভারিয়ারকে দিন দশেক আগেও কেউ চিনত না। এখন তিনি সারা দেশে সুপরিচিত। তাঁর অভিনীত মালয়ালম সিনেমা বক্স অফিসে কামাল করার আগেই তিনি নিজের হাসি ও রূপের গুনে সকলের মন জয় করে নিয়েছেন।

এবার মার্ক জুকারবার্গকে পিছনে ফেললেন প্রিয়া প্রকাশ ভারিয়ার

ওমর লুলু-র আগামী মালয়ালম সিনেমা ওরু আদার লাভ-এর 'মানিক্য মালরায়া পুভি' গানটি ইউটিউবে নতুন রেকর্ড গড়েছে। এর আগে কোনও মালয়ালম সিনেমার ভিডিও ১ কোটি ভিউ পায়নি। প্রিয়ার ভিডিও মাত্র ১ দিনের মধ্যে সেই রেকর্ড ভেঙে দিয়েছে। তারপরও একাধিক রেকর্ড ভেঙে দিয়েছে গানের ভিডিও।

Thank you for all the love and support💙

A post shared by priya prakash varrier (@priya.p.varrier) on

এদিকে প্রিয়া ব্যক্তিগতভাবে একাধিক রেকর্ড ভেঙেছেন এবং ভেঙে চলেছেন। এবার তিনি ইনস্টাগ্রামে ছাড়িয়ে গেলেন ফেসবুকের স্রষ্টা মার্ক জুকারবার্গকে।

এখন জুকারবার্গের চেকে প্রিয়ার ইনস্টাগ্রাম ফলোয়ার অনেক বেশি। জুকারবার্গের ফলোয়ার ৪ মিলিয়ন বা ৪০ লক্ষ। সেখানে প্রিয়ার ইতিমধ্যে ৪.৫ মিলিয়ন বা ৪৫ লক্ষ হয়ে গিয়েছে।

দেখা যাচ্ছে, শুধু যে দক্ষিণ ভারতে বা গোটা ভারতে প্রিয়া প্রকাশের জনপ্রিয়তা আকাশচুম্বী তা নয়। মিশর ও পাকিস্তানেও প্রিয়াকে নিয়ে মানুষের আগ্রহ কম নেই। সেখানের মানুষও প্রিয়াকে স্যোশাল সাইটে ফলো করা শুরু করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+