প্রিয়া -র জবানিতে জেনে নিন ভাইরাল ভিডিও শ্যুটিংয়ের সিক্রেট, ইনস্টাগ্রামে আপলোড নয়া ভিডিও
প্রিয়া প্রকাশ এক কথায় ইন্টারনেট দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছেন । তবে এবার নিজের মুখেই জানিয়ে দিলেন তাঁর বিখ্যাত সিনের সিক্রেট।
গোটা দেশের মন মজে এক মালায়ালি কন্যায়। তিনি প্রিয়া প্রকাশ ভারিয়ার। ওরু আদার লাভ ছবির উইঙ্ক গার্লের চোখ মারায় এখন মজে আট থেকে আশি।

একের পর এক রেকর্ড ভেঙে গত আটচল্লিশ ঘন্টায় পৃথিবীটাই বদলে গেছে প্রিয়ার। প্রিয়া নিজে জানিয়েছেন, 'এক রাতের মধ্যে তারকার তকমা পেয়ে যাওয়া-র বিষয়টি হজম হতে একটু সময় লাগছে। তবে আমি ভীষণ খুশি। '
ওমর লুলু-র তৈরি ছবিতে অবশ্য খুব বেশি রোল ছিল না প্রিয়ার। তাঁর চোখ মারার দৃশ্যটি জানুয়ারি মাসে শ্যুট হয়। তাঁকে সিন বুঝিয়ে দিয়ে পরিচালক জানিয়েছিল তাৎক্ষণিক কিছু একটা করো। তখনই এই চোখ মারার আইডিয়াটা মাথায় আসে বিমলা কলেজের বিকমের প্রথম বর্ষের ছাত্রী প্রিয়ার।
তাঁর তাৎক্ষণিক উপস্থাপনা মন কেড়ে নেয় ওমরের। তিনি তাঁকে লিড রোল দেওয়ার সিদ্ধান্ত নেন। সেটাই প্রিয়া জানিয়েছেন তাঁর জন্য দারুণ আনন্দের ছিল। এরপর গানের ভিডিও ক্লিপ বাজারে বার হতেই তাঁর জীবনটা যেন স্বপ্নের দুনিয়া হয়ে উঠেছে। তাঁর কাছে এটা ডবল ট্রিট।
প্রিয়া জানিয়েছেন তাঁর কলেজ ও পরিবারও সকলেই তাঁকে নিয়ে এখন দারুণ উচ্ছ্বসিত। ভ্যালেনটাইনের আগে দেশের সেনশেসন হয়ে ওঠা প্রিয়া অবশ্য জানিয়েছেন তিনি প্রকৃত প্রেমে বিশ্বাস করেন। তাঁর মতে যতই সময় এগোক, প্রযুক্তি আসুক প্রেমকে বদলানো যায়না।
এদিকে ইনস্টাগ্রামে নিত্য নতুন ছবি আপলোড করছেন প্রিয়া। তাঁর ফ্যানদের আব্দার মেটাতে কসুর করছেন না ভারতের নয়া সেনশেসন।
A post shared by Priya Prakash ⭕ (@priya_prakash_vrier) on












Click it and Unblock the Notifications