'দিল কী আঁখিও সে গোলি মারে'. প্রিয়ার দ্বিতীয় ভাইরাল ভিডিও , দেখে নিন
দক্ষিণী প্রিয়ার প্রকাশে টালমাটাল ইন্টারনেট দুনিয়া। সম্প্রতি দক্ষিণী এই অভিনেত্রীর ভিডিও ভাইরাল হয়ে যাওয়ায় নয়া সেনসেশন হয়ে উঠেছেন তিনি। এবার সেই ভিডিও -র দ্বিতীয় টুকরো সামনে এল
ভ্যালেনটাইন ডে তে বাকি সব্বাই ফেল। একা রাজ করবেন প্রিয়া প্রকাশ। একদিনের গোটা ভারতকে দিওয়ানা বানিয়েছিলেন।

দক্ষিণী প্রিয়ার প্রকাশে টালমাটাল ইন্টারনেট দুনিয়া। সম্প্রতি দক্ষিণী এই অভিনেত্রীর ভিডিও ভাইরাল হয়ে যাওয়ায় নয়া সেনসেশন হয়ে উঠেছেন তিনি। দেশ-বিদেশের বিভিন্ন হট এবং হিট সেলিব্রিটিদের সরিয়ে দিচ্ছেন এই মালায়ালি অভিনেত্রী।
গুগল সার্চে সকলকে পিছনে ফেলে দিলেন প্রিয়া প্রকাশ। গুগলে সবচেয়ে বেশি সার্চ হওয়া অভিনেত্রী সানি লিওনি। তিনি সানিকেও পিছনে ফেলে দিয়েছেন এই একদিনে। সবচেয়ে সার্চ হওয়া মহিলা এখন এই প্রিয়া। 'মানিক্যা মালরায়া পুভি ' গান ইতিমধ্যেই ৯০ লক্ষ ভিউ ছাড়িয়েছে।
এবার সোশ্যাল মিডিয়ায় এল প্রিয়ার ভিডিও দ্বিতীয় ক্লিপ। এতে আর কোনও গান নয়। দেখা যাচ্ছে ক্লাসরুমে বসে অষ্টাদশী মালায়ালি যুবতী। তাঁর কয়েকটি ডেস্ক পরেই বসে তাঁর এক আশিক ক্লাসমেট। যাঁদের দুজনের মধ্যে প্রথমে চোখে চোখে কথা হচ্ছে। এরপরেই দেখা যাচ্ছে ক্লাসের বোর্ড। কিন্তু চোখে চোখে কথা বলার সময় কারই বা পড়ায় মন বসে। একদম এঁদেরও বসছে না।
এরপরেই ফের নিজের কাতিলানা আদায় মাত করছেন প্রিয়া। প্রথমে নিজের দুই আঙুলকে ছুঁইয়ে চুম্বন করছেন, আর তারপর বন্দুকে গুলি ভরে যেরকম সেফটি ক্যাচ সরিয়ে বন্দুক দাগে সেরকমই নিজের হাতের আঙুলগুলিকে বন্দুকের মতো তাক করে সহপাঠী প্রেমিকের দিকে দাগছেন। তার সঙ্গে তাঁর সেই বিখ্যাত চোখ মারা তো রয়েছেই।
গুগল ট্রেন্ডে এখন রাজ করছেন ইনিই। তিনি যে শুধু ২৪ ঘন্টার জন্যেই এই ফেম কুইন হননি তাই জানান দিচেছ তার দ্বিতীয় ভিডিও য়। সোশ্যাল মিডিয়ায় প্রকাশের মাত্র ২ ঘন্টার মধ্যে ভিডিওটি ভিউয়ের সংখ্যা ১১ লক্ষ ছাড়িয়েছিল।
এককথায় এই ভ্যালেনটাইন ডে-র সুপারহিট প্যাকেজ এক মালয়ালি সুন্দরী।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications