‌কণিকা কাপুর দেখা করেন প্রিন্স চার্লসের সঙ্গে, রাজার শরীরে কোভিড–১৯, ট্রোলড গায়িকা

‌কণিকা কাপুর দেখা করেন প্রিন্স চার্লসের সঙ্গে, রাজার শরীরে কোভিড–১৯, ট্রোলড গায়িকা

বলিউডের বেবি ডল খ্যাত গায়িকা কণিকা কাপুরের তৃতীয়বার করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়েছে বুধবার। গায়িকা সম্প্রতি ৯ মার্চ ফিরেছেন লন্ডন থেকে এবং তিনি জানিয়েছেন ২০ মার্চ তাঁর পরীক্ষার চার দিন আগেই তাঁর মধ্যে কোভিড–১৯–এর উপসর্গ দেখা দিয়েছিল। যদিও তিনি এই উপসর্গ নিয়েই বিভিন্ন জায়গায় গিয়েছিলেন। এর পাশাপাশি ব্রিটেনের প্রিন্স চার্লসের শরীরেও করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গিয়েছে। এই খবরের পরই সত্য ঘটনা প্রকাশ করল ব্রিটেনের রাজ পরিবার।

ট্রোলড কণিকা

ট্রোলড কণিকা

প্রিন্স চার্লসের সঙ্গে কণিকা কাপুরের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরপরই দুয়ে দুয়ে চার মেলাতে কারও অসুবিধা হয়নি। নেটিজেনরাও সহজে ধরে নিয়েছেন যে লন্ডনে কণিকা কাপুর থাকার সময়ই তিনি প্রিন্স চার্লসের সঙ্গে দেখা করেন এবং তারপরই চার্লসের রিপোর্টও পজিটিভ আসে। ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে যে কণিকার পরনে রয়েছে কমলা রঙের পোশাক এবং তিনি একটি পার্টিতে চার্লসের সঙ্গে দেখা করেন। এরপরই কণিকাকে ট্রোল করে বলতে শুরু করেন সবাই যে তিনি রয়্যাল পরিবারকেও ছাড়েননি। অন্য এক টুইটার ব্যবহারকারী লেখেন, ‘‌প্রিন্স চার্লস জানতেন না যে কণিকা কাপুর প্রতিশোধ নেওয়ার জন্য এসেছিলেন।'‌

ভাইরাল হওয়া ছবি পুরনো

ভাইরাল হওয়া ছবি পুরনো

তবে যে ছবিগুলি ভাইরাল হয়েছে ইন্টারনেটে তা সাম্প্রতিককালের ছবি নয়। এটি ২০১৫ সালের একটি ইভেন্ট, যার আয়োজক ছিলেন প্রিন্স চার্লস ও ক্যামিলিয়া, ডাচেস অফ কর্নওয়াল। প্রিন্স চার্লসের পজিটিভ রিপোর্ট পাওয়ার পর এবার ভক্তদের চিন্তা কুইনকে নিয়ে।

সুস্থ আছেন রাণি

সুস্থ আছেন রাণি

বাকিংহাম প্যালেসের রয়্যাল পরিবারের মুখপাত্র বুধবার বলেন, ‘‌তাঁর মহিমা রানী সুস্বাস্থ্যের মধ্যে রয়েছেন। রাণি সর্বশেষ ১২ মার্চ সকালে প্রিন্স অফ ওয়েলসের সঙ্গে খুব অল্প সময়ের জন্য দেখা করেছিলেন এবং প্রিন্সের কল্যাণ সংক্রান্ত সমস্ত উপযুক্ত পরামর্শ অনুসরণ করছেন রাণি।'‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+