(ছবি) প্রীতি জিনতার জৌলুসে ভরা রিসেপশন পার্টিতে বলিউডের চাঁদের হাট

বিপাশা বসুর পর এবার মিডিয়ার নজরে আর এক বলিউড ডিভা প্রীতি জিনটার রিসেপশন পার্টি। সম্প্রতি পরিণয়সূত্রে বিদেশী জেনে গুডএনাফের সঙ্গে আবদ্ধ হয়েছেন প্রীতি। গতকাল মুম্বইয়ে বলিউডের বন্ধু ও সহকর্মীদের জন্য এক জৌলুসময় রিসেপশন পার্টির আয়োজন করেছিলেন প্রীতি।

এককথায় এই পার্টিতে যেন চাঁদের হাট। বলিউডের দুই জনপ্রিয় খান সলমন ও শাহরুখ দুজনেই এসেছিলেন প্রীতির পার্টিতে। এদিন সলমনের সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী লুলিয়া ভান্তুর। কানাঘুষো খবর খুব শীঘ্রই নাকি লুলিয়াকেই বিয়ে করতে চলেছেন সলমন। আর সেই কারণেই এদিনের পার্টিতেও সব নজর কেড়েছিল সলমন-লুলিয়ার জোড়ি। [বিপাশা-করনের রিসেপশন পার্টির অন্দরের Exclusive ছবি]

প্রীতি জিনতার জৌলুসে ভরা রিসেপশন পার্টিতে বলিউডের চাঁদের হাট

শুধু খানেরা নয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুস্মিতা সেন, মাধুরী দীক্ষিত, দিয়া মির্জা, সোফি চৌধুরি ও আরও অনেকে। কান চলচ্চিত্র উৎসবের জন্য মেয়েকে নিয়ে গিয়েছেন ঐশ্বর্য রাই। অমিতাভও কাজে ব্যস্ত ছিলেন তাই বচ্চন পরিবারের তরফে একা অভিষেকই গিয়েছিলেন পার্টিতে। [শাহিদ কাপুর ও মীরা রাজপুতের বিয়ে ও ডিনার পার্টির এক্সক্লুসিভ কিছু ছবি!]

এদিন প্রীতিকে লাল গাউনে অপ্সরার চেয়ে কোনও অংশে কম লাগছিল না। কালো ফরম্যাল স্যুটেও রীতিমতো হ্যান্ডসম গুডএনাফ। [(ছবি) বলিউডের এই ২৪ তারকা বিয়ে সেরেছেন চুপিসারে]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+