অন্তঃসত্ত্বা অবস্থায় এষা দেওল ফের বিয়ে করছেন, কিন্তু কেন
এষা দেওল ফের বিয়ে করবেন বলে প্ল্যান করছেন। তাও আবার অন্তঃসত্ত্বা অবস্থায়। কিন্তু কেন?
অভিনেত্রী এষা দেওল ফের বিয়ে করবেন বলে প্ল্যান করছেন। তাও আবার অন্তঃসত্ত্বা অবস্থায়। কিন্তু কেন? মনে কোনওরকম সংশয় তৈরি হোক, তার আগেই জানিয়ে রাখা ভালো যে নিজের স্বামী ভরত তখতানিকেই ফের একবার বিয়ে করবেন এষা। ভরতের সঙ্গেই গত পাঁচবছর ধরে সুখে ঘরকন্যা করছেন তিনি।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, সিন্ধি রীতি অনুযায়ী মেয়েদের সাধের সময়ে আচারের মধ্যে এটি করা যায়। সেখানে ভূমিষ্ঠ হতে চলা সন্তানের বাবা-মা চাইলে ফের একবার বিয়ে করতে পারেন। তবে মাত্র তিনবারই পাক দিতে পারবেন বা ফেরা নিতে পারবেন, সাতবার নয়।
এই মাসের ২৭ তারিখ এষার সাধের অনুষ্ঠান হবে। একেবারেই ব্যক্তিগত স্তরে অনুষ্ঠান হবে। নিকটাত্মীয়রা বাদে অন্যরা হাজির থাকছেন না বলেই খবর। সেখানেই এষা ও ভরত ফের বিয়ে করতে চলেছেন।
২০১২ সালে এষা ও ভরতের বিয়ে হয়। স্কুল জীবন থেকেই দুজনে একে অপরকে চিনতেন। তবে ২০১১ সালে সিনেমার সেটে ফের দেখা হয় ও তারপরে দুজনের প্রেম ও অতঃপর বিয়ে। এবার ফের বিয়ে করতে চলেছেন তিনি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications