সলমনকে দেখতে জোধপুর জেলে এই বলি অভিনেত্রী
বৃহস্পতিবার কৃষ্ণসার হরিণ হত্যামামলায় দোষা সাব্যস্ত হয়ে ৫ বছরের কারাদণ্ডের সাজা পেয়েছেন বলিউড তারকা সলমন খান।
বৃহস্পতিবার কৃষ্ণসার হরিণ হত্যামামলায় দোষা সাব্যস্ত হয়ে ৫ বছরের কারাদণ্ডের সাজা পেয়েছেন বলিউড তারকা সলমন খান। আর বৃহস্পতিবার থেকে জোধপুর সেন্ট্রাল জেলে বন্দি সলমনকে দেখতে পৌঁছলেন তাঁর একসময়ের সহ অভিনেত্রী প্রীতি জিন্টা।

বলিউডের ভাইজানের সঙ্গে প্রীতির বন্ধুত্বের সম্পর্ক অনেক দিনের । আর সেই বন্ধুত্বের টান থেকে এদিন জোধপুর জেলে সলমনকে দেখতে পৌঁছলেন প্রীতি জিন্টা। তবে সলমনের সঙ্গে প্রীতিকে দেখা করতে দেওয়া হয়েছে কিনা, তা এখনও জানা যায়নি। উল্লেখ্য,শুক্রবার সলমনের জামিন হওয়ার কথা ছিল এই মামলায়। তবে জোধপুর সেশন কোর্ট তা রিজার্ভ রাখায়, সেই মামলার শুনানি হবে শনিবার।

প্রসঙ্গত,জোধপুর সেন্ট্রাল জেলে বন্দি বলিউড 'সুলতান' সলমন খান আপাতত সেখানে কয়েদি নম্বর ১০৬ হিসাবে পরিচিত। স্বঘোষিত গডম্যান তথা ধর্ষণে অভিযুক্ত আসারাম বাপুর পাশের সেলে সলমনের থাকার ব্যবস্থা হয়েছে। যে সেলে সলমনকে রাখা হয়েছে তা পরিষ্কার করে দেওয়া হলেও আলাদা করে কোনও বিশেষ ব্যবস্থা করা হয়নি। উল্লেখ্য, কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় বৃহস্পতিবার দোষী সাব্য়স্ত হন সলমন খান। তাঁকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর সেই প্রেক্ষিতেই তাঁর জামিনের আবেদনের শুনানি ছিল আজ। যার রিজার্ভে রেখে আগামীকাল শুনানির কথা জানানো হয়েছে। প্রসঙ্গত, এই মামলায় অভিযুক্ত ছিলেন সইফআলি খান, তাব্বু, নিলম, সোনালি বেন্দ্রে। তবে গতকলাই আদালত তাঁদের বেকসুর খালা৪স করে দেয়।












Click it and Unblock the Notifications