৩ ঘণ্টায় ৩ দিনের বুকিং শেষ, মুক্তির আগেই ২২০ কোটির ব্যবসা রজনীর 'কাবালি'-র!
মুক্তির আগেই একেরপর এক রেকর্ড ভাঙতে শুরু করেছে সুপারস্টার রজনীকান্ত অভিনীত তামিল সিনেমা 'কাবালি'। কিছুদিন আগে ঈদের দিন মুক্তিপ্রাপ্ত সলমন খানের সুলতান সিনেমাটি বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিয়ে মুক্তি পেয়েছে। তবে দক্ষিণী সুপারস্টার রজনীর এই সিনেমা সলমনকেও ছাপিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। [শুক্রবার মুক্তি পাচ্ছে রজনীকান্তের 'কাবালি', চেন্নাই, বেঙ্গালুরুতে ছুটি ঘোষণা!]
শুক্রবার ২২ জুলাই মুক্তি পাচ্ছে কাবালি সিনেমাটি। দেশ-বিদেশ মিলিয়ে মোট ১২ হাজার স্ক্রিনে মুক্তি পাবে এটি। জানা গিয়েছে, সোমবার শুরু হয় এর টিকিট বুকিং। তবে মাত্র তিন ঘণ্টার মধ্যে ৩দিনের টিকিট শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ প্রথম উইকএন্ডের সমস্ত টিকিট নিঃশেষিত। [ভারতের সবচেয়ে দামি সিনেমা রজনীকান্তের 'রোবট ২'!]

মাল্টিপ্লেক্সের টিকিটের দাম দেখতে গেলে সারা দেশের মধ্যে গড়ে তামিলনাড়ুতে টিকিটের দাম সবচেয়ে কম। মুম্বইয়ে সুলতানের টিকিটের দাম ১৫০০ টাকায় কিনতে গেলে চেন্নাইয়ে কাবালির টিকিট কিনতে পড়বে মাত্র ১২০ টাকা। কিন্তু তাতেই যেভাবে তিনদিনে ২২০ কোটি টাকার বেশি উঠে এসেছে তাতে সুলতান-কে টপকে যাবেন রজনী তা ধরেই নিচ্ছেন সিনেমার প্রযোজক কালাইপুলি থানু।
সুলতানকে কড়া টক্কর দিতে উত্তর ভারতে কাবালি-র হিন্দি ডাবিং মোট ১ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে। তবে অনলাইনে এই সিনেমা লিক হয়ে গিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। তবে ডাইনলোড করা যাচ্ছে কিনা তা স্পষ্ট নয়।


























Click it and Unblock the Notifications