প্রসেনজিতের হাত ধরে ছোট পর্দায় আসছে সুনীল গঙ্গোপাধ্যায়ের এই উপন্যাসটি
প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের হাত ধরে একাধিক শো টেলিভিশনের পর্দায় এসেছে। বাংলার এই মেগাস্টার নিজেও ছোট পর্দায় এসেছেন। ছোটপর্দার নানান অনুষ্ঠানে তিনি মন জয় করেছেন বহু দর্শকের।
প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের হাত ধরে একাধিক শো টেলিভিশনের পর্দায় এসেছে। বাংলার এই মেগাস্টার নিজেও ছোট পর্দায় এসেছেন। ছোটপর্দার নানান অনুষ্ঠানে তিনি মন জয় করেছেন বহু দর্শকের। এবার তাঁর প্রযোজনা সংস্থার হাত ধরে ছোট পর্দায় আসতে চলেছে সুনীল গঙ্গোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস 'প্রথম আলো'।

প্রয়াত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের বহু সাহিত্যই সিনেমা থেকে সিরিয়ালের উপজীব্য হয়ে এসেছে। সত্যজিৎ রায়ের পরিচালনায় 'অরণ্যের দিনরাত্রি' যেমন বাঙালী দর্শকের মন জুড়িয়েছে, তেমনই সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা 'হিরক দীপ্তি' উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে মালায়লম ছবি 'ওরে কাদাল'। সেই সুনীল-সাহিত্যের অন্যতম প্রখ্যাত উপন্যাস 'প্রথম আলো'। এই উপন্যাস অবলম্বনে এবার আসছে নয়া ধারাবাহিক। প্রযোজনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
এর আগে , সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা 'সেই সময় ' উপন্যাসটি অবলম্বনে তৈরি হয়েছিল আরও একটি ধারাবাহিক । এবার 'প্রথম আলো' ঘিরে তৈরি হবে নতুন ধারাবাহিক। তবে কবে থেকে ধারাবাহিকের নির্মাণ কাজ শুরু হবে, তা স্পষ্ট করে জানা যায়নি। রিসার্চ টিম থেকে কাস্টিং এ কে কে থাকছেন , তাও স্পষ্ট করে প্রকাশ্যে আসেনি।












Click it and Unblock the Notifications