এবার কি আসছেন 'খলনায়ক' প্রসেনজিৎ! জল্পনা তুঙ্গে, কোন ছবিতে এমন ভূমিকায় থাকছেন তিনি
টলিউড তাঁকে জানে 'ইন্ডাস্ট্রি' হিসাবে! খুলে বললে প্রসঙ্গ তুলতে হয় এক বিজ্ঞাপনের। যেখানে প্রসেনজিৎ-কে বলতে শোনা যায় 'আমি প্রসেনজিৎ , আমি ইন্ডাস্ট্রি!
টলিউড তাঁকে জানে 'ইন্ডাস্ট্রি' হিসাবে! খুলে বললে প্রসঙ্গ তুলতে হয় এক বিজ্ঞাপনের। যেখানে প্রসেনজিৎ-কে বলতে শোনা যায় 'আমি প্রসেনজিৎ , আমি ইন্ডাস্ট্রি!' আর এরপর থেকে টলিউডের আনাচ কানাচ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলতেই জানে , তিনিই 'ইন্ডাস্ট্রি'! বাংলা ছবির এই মেগাস্টার আগেও একাধিক ভিন স্বাদের চরিত্রে অভিনয় করেছেন। সেভাবেই এবার তাঁকে দেখা যেতে চলেছে 'খলনায়ক'-এর ভূমিকায়।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজিত আগামী ৬ টি ছবির ঘোষণা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তার মধ্যে যেমন রয়েছে সুচিত্রা ভট্টাচার্যের গল্প নিয়ে ছবি, তেমনই রয়েছে গুপী গাইন বাঘা বাইনকে নতুন আঙ্গিকে তুলে ধরে একটি ছবি। রয়েছে 'মহালয়া' নামঙ্কিত ছবিও। যেখানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ও উত্তমকুমারের 'মহালয়া' পাঠের ঘটনা তুলে ধরা হয়েছে। এরই সঙ্গে আসতে চলেছে, প্রসেনজিৎ অভিনীত 'কলকাতা কম্পানি' ছবিটি। যেছবিতে নায়ক নন কার্যত 'খলনায়কের' চরিত্রে দেখা যেতে পারে এই অভিনেতাকে।

তবে পুরোপুরিই কী খলনায়কের ভূমিকায় থাকবেন প্রসেনজিৎ ? শোনা যাচ্ছে, তিনি কোনও নেগেটিভ শেডের চরিত্রে থাকছেন। তবে তা খলনায়কের চরিত্র নাকি আক্ষরিক নায়ক বিমুখী চরিত্র তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। ছবিতে থাকছেন বনি সেনগুপ্ত। নায়িকা হিসাবে দেখা যাবে রাজনন্দিনীকে। ছবিতে পরিচালনায় রয়েছেন সৌমিক সেন। কলকাতার কিছু গ্যাংস্টার ও অপরাধ জগতকে কেন্দ্র করে তৈরি হতে চলেছে ছবি।












Click it and Unblock the Notifications