আবার 'গেম শো' তে প্রসেনজিৎ! কী নিয়ে হতে চলেছে খেলা, জানুন

টিভি সিরায়ালের জনপ্রিয়তার মধ্যেও রিয়ালিটি শোয়ের জনপ্রিয়তা ক্রমেই বেড়ে চলেছে বাংলা টেলিভিশনে। বাংলা টেলিভিশনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

টিভি সিরায়ালের জনপ্রিয়তার মধ্যেও রিয়ালিটি শোয়ের জনপ্রিয়তা ক্রমেই বেড়ে চলেছে বাংলা টেলিভিশনে। বাংলা টেলিভিশনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। 'দাদাগিরি' থেকে 'সারেগামাপা' সমস্তকটি গেম শোই মাত করেছে টিআরপি-র আসর। অনেক বছর আগে, 'সেরা পরিবার' নামাঙ্কিত একটি জনপ্রিয় টিভি শোতে সঞ্চালনা করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আবারও ফিরছেন তিনি ছোট পর্দায়।

আবার গেম শো তে প্রসেনজিৎ! কী নিয়ে হতে চলেছে খেলা, জানুন

শোনা যাচ্ছে, ফের শুরু হচ্ছে 'কৌন বনেগা ক্রোড়পতি'র বাংলা ভার্সান 'কে হবে বাংলার কোটিপতি'। আর এবার এই শোয়ের সঞ্চালক হিসেবে দেখা যাবে বাংলার সুপারস্টারকে।'হু ওয়ান্টস টু বি আ মিলিওনিয়ার ' তৈরি হয়েছিল ব্রিটিশ টেলিভিশনে। তার অনুকরণেই ভারতীয় টেলিভশনে আসে 'কৌন বেনগা করোরপতি'। এই শোয়ের বাংলা ভার্সান প্রথমবার আসতেই, সেখানে সঞ্চালকের ভূমিকায় দেখ যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এবার সেই শোয়েরই পুনরাবৃত্তি। সঞ্চালক , টলিউড মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এখানেও প্রশ্নের সঠিক উত্তর দিলেই টাকা জেতবার সুযোগ থাকছে। ফলে খেলার ধাঁচ সেই একই থাকবে।

সূত্রের দাবি, 'কালার্স বাংলা' চ্যানেলে দেখা যাবে এই শো। হিন্দির কৌন বনেগা করোরপতির ধাঁচেই চৈরি হবে এই অনুষ্ঠান। নাম 'কে হবে বাংলার কোটিপতি'। উল্লেখ্য, অমিতাভ বচ্চনের সঞ্চালনাতে প্রথমবার এই অনুষ্ঠান ভারতীয় টেলিভিশনে আসে। পরবর্তীকালে সঞ্চালনার দায়িত্ব শাহরুখের হাতে গেলেও, শেশমেশ টিআরপি বুঝিয়ে দিয়েছিল এই শোয়ের যোগ্য সঞ্চালক কে! ফিরে আসেন বিগবি। প্রসঙ্গত, দক্ষিণের একাধিক রাজ্যে এই গেম শো এখনও প্রচলিত। বহু দক্ষিণীস্টারকেই এই অনুষ্ঠানের সঞ্চালনা করতে দেখা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+