ঋতুপর্ণার পর আজ প্রসেনজিৎ ইডির দফতরে,গাড়ি থেকে নেমেই কী বললেন তারকা
বৃহস্পতিবার প্রায় সাত ঘণ্টারও বেশি সময় ধরে টানা জেরা করা হয় টলিউডের সুপারস্টার ঋতুপর্ণা সেনগুপ্তকে। ইডির দফতরে তাঁকে ডেকে পাঠিয়ে রোজভ্যালি মামলা সম্পর্কে জেরা করা হয়।
বৃহস্পতিবার প্রায় সাত ঘণ্টারও বেশি সময় ধরে টানা জেরা করা হয় টলিউডের সুপারস্টার ঋতুপর্ণা সেনগুপ্তকে। ইডির দফতরে তাঁকে ডেকে পাঠিয়ে রোজভ্যালি মামলা সম্পর্কে জেরা করা হয়। আর তার ২৪ ঘণ্টা পরই ইডির দফতরে ঢোকেন টলিউড মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

এদিন , গাড়ি থেকে নেমেই প্রসেনজিৎকে বলতে শোনা যায়, 'এখন কিছু বলব না .. পরে..'। প্রসঙ্গত, রোজভ্যালি প্রোডাকশনের ছবি 'মনের মানুষ', ' হ্যাংওভার' ছবিতে অভিনয় করেন প্রসেনজিৎ। সেই ছবি ও, প্রসেনজিতের সংস্থার সঙ্গে রোজভ্য়ালির সংস্থার যোগাযোগ ও আর্থিক লেনদেন নিয়ে এদিন ইডির দফতরে টলিউড মেগাস্টারকে জিজ্ঞাসাবাদ করার কথা তদন্তকারী অফিসারদের।
ইডির দফতরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়#ProsenjitChatterjee pic.twitter.com/IrLBUNeJU6
— Oneindia Bengali (@OneindiaBengali) July 19, 2019
এর আগে , টলিস্টার ঋতুপর্ণা সেনগুপ্তকে জেরা করে ইডি।টানা ৭ ঘণ্টারও বেশি সময়ে ইডির জেরার মুখে ঋতুপর্ণার সঙ্গে রোজভ্যালির সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়। প্রশ্ন করা হয় রোজভ্য়ালির টাকায় ঋতুপর্ণা আদৌ বিদেশে গিয়েছিলেন কি না! এমনই দাবি সূত্রের।












Click it and Unblock the Notifications