সেপ্টেম্বরে গোপনে মুম্বইয়ে বিয়ে করেন প্রভুদেবা, পাত্রী বিহারের

বিয়ে করলেন প্রভুদেবা

বিয়ে করে ফেলেছেন দক্ষিণী সুপারস্টার প্রভুদেবা। বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে যে প্রভুদেবা বিহারের এক ফিজিওথেরাপিস্টকে গোপনভাবে বিয়ে করেছেন এ বছরের সেপ্টেম্বরে।

গোপনে বিয়ে মুম্বইয়ে

গোপনে বিয়ে মুম্বইয়ে

জানা গিয়েছে, কোরিওগ্রাফার-পরিচালক প্রভুদেবা তাঁর মুম্বইয়ের গ্রিন অ্যাক্রেসে সেপ্টেম্বরের কোনও একটি দিনে বিয়ে সেরে নেন। সদ্য বিবাহিত এই দম্পতি এখন চেন্নাইয়ে রয়েছেন। কিছু মাসের জন্য নিজের বিয়ে গোপনে রাখতে সফল হয়েছেন প্রভুদেবা।

চিকিৎসা করাতে গিয়ে আলাপ

চিকিৎসা করাতে গিয়ে আলাপ

জানা গিয়েছে যে প্রভুদেবা তাঁর পিঠের ব্যাথার কারণে এই ফিজিওথেরাপিস্টের কাছে গিয়েছিলেন। এরপর প্রভুদেবার তাঁকে খুব অল্প সময়ের মধ্যে ভালো লাগতে শুরু করে এবং বেশ কিছুদিন যাবৎতাঁরা একে-অপরকে ডেট করেন। সেপ্টেম্বরেই তাঁরা দু'‌জনে সিদ্ধান্ত নেন যে এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবেন পরবর্তী পর্যায়ে এবং বিয়ে করবেন।

 চেন্নাইয়ে রয়েছেন দম্পতি

চেন্নাইয়ে রয়েছেন দম্পতি

গত সপ্তাহে একটি রিপোর্টে প্রকাশিত হয় যে প্রভুদেবা তাঁর বোনঝিকে বিয়ে করবেন। কিন্তু এই রিপোর্ট ভুয়ো। প্রভুদেবা এক ফিজিওথেরাপিস্টকে বিয়ে করেছেন এবং তিনি তাঁর বোনঝি নন। তাঁরা বর্তমানে চেন্নাই রয়েছেন। যদিও এখনও পর্যন্ত এই খবরের নিশ্চিতকরণ প্রভুদেবা বা তাঁর ম্যানেজারের পক্ষ থেকে করা হয়নি। তবে কোভিড-১৯ নিষেধাজ্ঞার কারণে প্রভুদেবার বিয়ে খুবই ব্যক্তিগতভাবে করা হয়।

 প্রভুদেবার অতীত সম্পর্ক

প্রভুদেবার অতীত সম্পর্ক

প্রভুদেবা এর আগে ১৯৯৫ সালে রামলতা ওরফে লতাকে বিয়ে করেছিলেন এবং এই দম্পতির তিন সন্তানও রয়েছে। প্রভুদেবার বড় ছেলে ২০০৮ সালে ক্যানসারে মারা যান। ২০১১ সালে প্রভুদেবা-লতার বিবাহ বিচ্ছেদ হয় এবং তাঁরা আলাদা থাকতে শুরু করেন। ২০১০ সালে প্রভুদেবা ভিল্লুতে নয়নতারার সঙ্গে কাজ করছিলেন। সেই সময় তাঁদের সম্পর্ক নিয়েও জোর জল্পনা শুরু হয়। লতা তাঁর স্বামীর নয়নতারার সঙ্গে সম্পর্কের কথা জানতে পারেন এবং তিনি অনশন করার হুমকিও দেন। বহু বিতর্কের পর ২০১২ সালে প্রভুদেবা ও নয়নতারা নিজেদের মধ্যে সম্পর্কের ইতি করে দেন। প্রভুদেবার সঙ্গে বিচ্ছেদের পর নয়নতারা কিছু বছরের মধ্যে সিনেমা করাও ছেড়ে দেন এবং প্রভুদেবাও বলিউডে মনোযোগ দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+