নতুন অবতারে 'বাহুবলী' প্রভাস! জন্মদিনে 'সাহো'-র নয়া লুক প্রকাশিত
বাহুবলী প্রভাসের আজ ৩৮ তম জন্মদিন। আর এই দিনেই মুক্তি পেল তাঁর পরবর্তী ছবি 'সাহো'-র নয়া লুক। সকাল থেকেই এই মহাতারকা ভেসে চলেছেন শুভেচ্ছাবার্তায়।
বাহুবলী প্রভাসের আজ ৩৮ তম জন্মদিন। আর এই দিনেই মুক্তি পেল তাঁর পরবর্তী ছবি 'সাহো'-র নয়া লুক। সকাল থেকেই এই মহাতারকা ভেসে চলেছেন শুভেচ্ছাবার্তায়। আর এমন একটি দিনে, তাঁর আসন্ন ছবির পোস্টারে তাঁর নয়া লুক প্রকাশ পাওয়ায় স্বভাবতই তা নিয়ে উচ্ছসিত প্রভাসের ভক্তকূল। উল্লেখ্য, তেলুগু ও হিন্দি দুটি ভাষাতেই তৈরি হবে 'সাহো'। ছবিতে এক ফ্লাইং স্কোয়াড সদস্য়ের চরিত্রে দেখা যাবে প্রভাসকে।

সুজিত সিং -এর পরিচালিত এই ছবি ঘিরে 'বাহুবলী'-র পর থেকেই উচ্ছসিত প্রভাসের ফ্যানেরা। এর আগে, মুক্তি পেয়েছিল ছবির টিজার। যেখানে বাহুবলী লুক ঝেড়ে ফেলে এক্কেবারে অন্যরকমের চেহারায় নিজেকে তুলে ধরেন প্রভাস। এক স্বপ্নের নায়ক থেকে বাস্তবের অ্যাকশন হিরো হিসাবে নিজেকে তুলে ধরেছেন তিনি এই 'সাহো' ছবিতে। আর এই ছবির পোস্টার আজ সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে।
#SaahoFirstLook Starring Prabhas, @NeilNMukesh @ShraddhaKapoor Releasing 2018!! #HBDDarlingPrabhas pic.twitter.com/gNFm3S9xYx
— Saaho (@SaahoTheFilm) October 23, 2017
ছবিতে দেখা যাচ্ছে ধোঁয়াটে রহস্য়ময় এলাকা দিয়ে এগিয়ে চলেছেন সাহো-র প্রভাস। তাঁর মুখের অর্ধেক অংশ ঢাকা। আর সেই জন্যই এই ছবি আরও বেশি রহস্যজনক বলে মনে হচ্ছে। ছবিতে , প্রভাস ছাড়াও অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর ও নীল নীতিন মুকেশ। জ্যাকি শ্রফ ,আরুণ বিজয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications