'লুক' বদলে ফেললেন অমরেন্দ্র বাহুবলী, কেমন লাগছে দেখতে, দেখুন সেই ছবি
'বাহুবলী' ছবির সেই বিশালাকার অমরেন্দ্র বাহুবলীর 'লুক' মনে গেঁথে আছে সকলেরই। উস্কখুস্ক চুল, চাপ দাড়ি ,টানা গোঁফের অমরেন্দ্র জয় করেছেন বহু মহিলার মন।
'বাহুবলী' ছবির সেই বিশালাকার অমরেন্দ্র বাহুবলীর 'লুক' মনে গেঁথে আছে সকলেরই। উস্কখুস্ক চুল, চাপ দাড়ি ,টানা গোঁফের অমরেন্দ্র 'বাহুবলী ২ ' ছবিতে জয় করেছেন বহু নারী মন। কিন্তু এবার সেই লুক-এর এক্কেবারে উল্টো চেহারা নিয়ে পরবর্তী ছবি 'সাহো'-তে আসতে চলেছেন দক্ষিণী অভিনেতা প্রভাস।

তাঁর পরবর্তী ছবি 'সাহো' -তে অভিয়ের জন্য তিনি কেটে ফেলেছেন সেই দাড়ি-গোঁফ। ফলে 'অমরেন্দ্র বাহুবলী'র চরিত্রে অভিনয় করা প্রভাসকে এখন চেনা দায়! তাঁর নতুন লুকের ছবি , তিনি সোস্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা ভাইরাল হয়ে ওঠে।

শুধু গোঁফ বা দাড়ি নয়, প্রভাস ছেঁটে ফেলেছেন তার সেই 'বাহুবলী লুকের' চুলও। উল্লেথ্য, বাহুবলী ছবির সাফল্যের পর , প্রভাস গিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে ছুটি কাটাতে।মনে করা হচ্ছে সেখান থেকে ফেরার সময়, এই ছবি তিনি তুলেছএন বলে প্রভাসের ভক্তকুলের দাবি।












Click it and Unblock the Notifications