'বাহুবলী ২' ছবি নিয়ে অজানা গল্প শোনালেন প্রভাস, দেখুন ফোটোফিচার
ছবি ঘিরে অজানা কিছু তথ্য জেনে নেওয়া যাক খোদ , ছবির হিরো 'বাহুবলী' প্রভাসের মুখ থেকেই।
'বাহুবলী ২' ছবির আকাশচুম্বী সাফল্যে রাতারাতি দেশের সুপারস্টার হয়ে উঠেছেন দক্ষিণী হিরো প্রভাস। একের পর এক রেকর্ড ভেঙে ফেলা বাহুবলী ছবিকে নিয়ে ক্রমেই বাড়ছে মানুষের উচ্ছাস, কৌতূহল।
আর সেই সমস্ত কৌতূহলকে সামনে রেখেই বাহুবলী ছবি ঘিরে বহু তথ্যই জানার আগ্রহ রয়েছে দর্শকদের। বিশেষত আগ্রহী প্রভাসের মহিলা ভক্তরা। তাই এবার এই ছবি ঘিরে অজানা কিছু তথ্য জেনে নেওয়া যাক খোদ , ছবির হিরো 'বাহুবলী' প্রভাসের মুখ থেকেই।

ছবির সবচেয়ে কঠিন মুহূর্ত
একই ছবিতে বাবা ও ছেলের ভূমিকায় একই অভিনেতার অভিনয় করাটা রীতিমত চ্যালেঞ্জের বিষয়। দুটি ভিন্ন চরিত্রের অনুভূতিকে বুঝে এই অভিনয় করতে হয়েছে প্রভাসকে। কাজটা খুব একটা সহজ ছিলনা বলে জানালেন তিনি।

সাফল্য নিয়ে কী ব্যাখ্যা?
'বাহুবলী ২' এর পর তিনি এই পরিমাণ সাফল্য পাবেন , তা ভাবতেই পারেননি প্রভাস। এই অনুভূতি তিনি ভাষায় প্রকাশ করতে পারবেন না বলে জানিয়েছেন প্রভাস।

পরিচালকের আস্থা
পরিচালাক এস এস রাজামৌলি যে তাঁর ওপর আস্থা রেখেছেন, সেই ঘটনায় আপ্লুত অভিনেতা প্রভাস। অভিনেতা হিসাবে পরিচালকের আস্থা অর্জন করে পেলা নিঃসন্দেহে একটি বড় ঘটনা।

বাহুবলী ছবির জন্য ঠিক কতটা নিজেকে উৎসর্গ করেছেন?
একটিমাত্র ছবির জন্য কেরিয়ারের ৫ থেকে ৭টি বছর নিয়োজিত করা মুখের কথা নয়। তবে এই কাজ সহজেই করে ফেলেছেন অভিনেতা প্রভাস। তাঁর যুক্তি বাহুবলীর মতো একটি এত বড় মাপের চরিত্রকে ফুটিয়ে তুলতে , এইভাবে নিজেকে উৎসর্গ করে তিনি গর্বিত।

কেন 'বাহুবলী ২' নিয়ে এত বেশি উন্মাদনা?
বাহুবলীর ২য় পর্ব ঘিরে উন্মাদনা অনেক বেশি কারণ , বাহুবলীর প্রথম পর্বকে মানুষ পছন্দ করেছেন। এই ছবির সাফল্য আঞ্চলিক পরিচালকদের অনেকটাই উৎসাহ দেবে বলে মনে করেন প্রভাস।

কীভাবে নিজেকে তৈরি করেছেন 'বাহুবলী' ছবির জন্য?
এই চরিত্রটির জন্য মানসিক ও শারীরিক দুটি দিক থেকেই প্রয়োজন ছিল অধ্যাবসায়। আর তা শতকরা ১০০ ভাগই দিয়েছেন বলে জানালেন প্রভাস।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications