আল্লুর পর ফের চ্যালেঞ্জ বলিউডে, এবার আসছেন 'বাহুবলী' প্রভাস

আল্লুর পর ফের চ্যালেঞ্জ বলিউডে, এবার আসছেন 'বাহুবলী' প্রভাস

যেখানেই দেখা যাচ্ছে সেখানেই এখন দক্ষিণ ভারতের সিনেমা বিশেষত 'পুষ্পা' জ্বরে কাবু গোটা দেশ। আর সারা ভারত জুড়ে সিনে প্রেমীদের মুখে সুপারস্টার বলতে এই মুহূর্তে একটাই নাম, তা হল আল্লু অর্জুন। দক্ষিণনের এই তারকা অভিনেতা রীতিমত ঝড় তুলেছেন সিনে মহলে। কিন্তু এই পুষ্পা জ্বর কমতে না কমতেই আরও এক ফিবার আসতে চলেছে বিনোদনের দুনিয়ায়, অন্তত এমনটাই মনে করে করছেন ফিল্ম ক্রিটিকদের একাংশ। আর তাঁর নাম হল প্রভাস।

দক্ষিণের জয়কার

দক্ষিণের জয়কার

এই মুহূর্তে যা অবস্থা তাতে দক্ষিণী ফিল্মের দাপটে একটু হলেও পিছিয়ে পড়ছে বলিউড। বিশেষত, পুষ্পা, আর আর আর-এর মত একের পর এক সিনেমা যা পর্দায় আসার আগেই হয়েছে সুপারহিট। কোনওটা সেই সিনেমার কলাকুশলিদের লুকের জন্য আবার কোনওটা সেই সিনেমার গানের জন্য। যেমন আর আর আর বড় পর্দায় আসার আগেই 'নাটু নাটু' গানের জন্য হয়েছে সুপারহিট। আর সেই লিস্টেই এবার নাম তুলতে চলেছে আরও এক ফিল্ম, যার নাম 'রাধেশ্যাম'

চ্যালেঞ্জের নাম 'রাধেশ্যাম'

চ্যালেঞ্জের নাম 'রাধেশ্যাম'

প্রাথমিকভাবে এই দক্ষিনী ছবি মুক্তির কথা ছিল ২০২২ সালের অর্থাৎ এই নতুন বছরের জানুয়ারি মাসের ১৪ তারিখ। কিন্তু সেক্ষেত্রে বাধ সেধেছে করোনা। অন্যদিকে এস এস রাজামৌলির রামচরণ, জুনিয়র এনটিআর অভিনীত হাই বাজেট মুভি 'আর আর আর' মুক্তি পাওয়ার কথা চলতি মাসেই। তাই বাধ্য হয়ে পিছিয়ে যায় 'রাধেশ্যাম'এর মুক্তি। কিন্তু তাতে কী! মুক্তির আগেই ২৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ফিল্ম! কিন্তু কীকরে? আসলে টেলিভিশন এবং ডিজিটাল স্বত্ব বিক্রি করেই উঠে এসেছে এত বিপুল পরিমাণ টাকা।

প্রভাসের দাদাগিরি

প্রভাসের দাদাগিরি

ফের অভিনয় ও অ্যাকশনের মাধ্যমে পর্দায় দাদাগিরি দেখাতে আসছেন বাহুবলী খ্যাত প্রভাস। সেই সঙ্গে এই সিনেমায় জুটি বেঁধেছেন দক্ষিণের সবথেকে দামি অভিনেত্রী পূজা হেগড়ে। আর ছবি মুক্তি পাওয়ার পর যে কামাল করতে চলেছে প্রভাস ও পুজার কেমিস্ট্রি, তা এখন থেকেই বেশ আঁচ করতে পাড়ছেন দর্শকরা। তাই তো প্রভাসের দাদাগিরি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁর লাখ লাখ ফ্যানেরা। শোনা যাচ্ছে প্রভাসের ইমেজের উপর নির্ভর করেই এই সিনেমা তৈরি করেছেন ফিল্ম মেকার রাধাকৃষ্ণ কুমার।

কবে আসবে নয়া ছবি?

কবে আসবে নয়া ছবি?

করোনা পরিস্থিতির জন্য একাধিক বার মুক্তি পিছিয়ে দেওয়া হলেও মেকাররা জানিয়েছেন সব ঠিক থাকলে আগামী ১১ই মার্চ বড় পর্দা কাঁপাতে আসবে প্রভাস ও পূজা অভিনীত ছবি 'রাধেশ্যাম' আর এই ছবি এবার বলিউডকে কত কড়া টক্কর দেয় সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+