'বাহুবলী' প্রভাস এবার পাঞ্জাবী গানের ছন্দে! 'সাহো'র নতুন গানে বুঁদ নেট দুনিয়া
'বাহুবলী' প্রভাসের সাম্প্রতিক লুক এক্কেবারে আলাদা মেজাজে। 'বাহুবলী'র পর এবার 'সাহো' ছবিতে রয়েছেন প্রভাস। বহু প্রতীক্ষার পর এবার সেই ছবির গান 'এন্নি সোনি' মুক্তি পেতে চলেছে।
'বাহুবলী' প্রভাসের সাম্প্রতিক লুক এক্কেবারে আলাদা মেজাজে। 'বাহুবলী'র পর এবার 'সাহো' ছবিতে রয়েছেন প্রভাস। বহু প্রতীক্ষার পর এবার সেই ছবির গান 'এন্নি সোনি' মুক্তি পেতে চলেছে। তার আগে প্রকাশিত হল ছবির টিজার।

টিজারে দেখা যাচ্ছে, এক মন জয় করে নেওয়া দৃশ্যপটে প্রভাসের সঙ্গে মোহময়ী ভূমিকায় রয়েছেন শ্রদ্ধা কাপুর। 'বাহুবলী' ছবির একাধিক সাফল্য ও রেকর্ডের পর এবার 'সাহো'র হাত ধরে প্রভাসভক্তরা স্বপ্ন দেখছেন। শ্রদ্ধা ও প্রভাসের কেমিস্ট্রি নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত দর্শকরা।
আর 'সাহো'র এই প্রথম গানটি 'এন্নি সোনি' মুক্তি পেতেই তা নিয়ে বুঁদ রয়েছে ইন্টারনেট। গোটা নেট দুনিয়ায় সাড়া পেলে দেওয়া 'সাহো'র প্রথম গান 'এন্নি সোনি' গেয়েছেন গুরু রনধাওয়া ও তুলসী কুমার। আগামী ৩০ অগাস্ট মুক্তি পেতে চলেছে 'সাহো'।












Click it and Unblock the Notifications