কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিবাদ! করাচি আর্ট কাউন্সিলের সভা নিয়ে চরম সিদ্ধান্ত শাবানার

পাকিস্তানের করাচিতে আর্ট কাউন্সিলের দু'দিনব্য়াপী অনুষ্ঠানে আমন্ত্রণ ছিল অভিনেত্রী শাবানা আজমি ও তাঁর স্বামী তথা গীতিকার জাভেদ আখতারের।

পাকিস্তানের করাচিতে আর্ট কাউন্সিলের দু'দিনব্য়াপী অনুষ্ঠানে আমন্ত্রণ ছিল অভিনেত্রী শাবানা আজমি ও তাঁর স্বামী তথা গীতিকার জাভেদ আখতারের। কিন্তু কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনার পর পরিস্থিতি ব্যাপকভাবে পাল্টে যায় ভার পাকিস্তানের মধ্যে।

কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিবাদ! করাচি আর্ট কাউন্সিলের সভা নিয়ে চরম সিদ্ধান্ত শাবানার

পুলওয়ামায় ভারতীয় সেনা কনভয়ে জঙ্গীদের হামলার ঘটনায় ক্রমেই ফুঁসছে দেশ। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত মানুষ সরব হয়েছেন প্রতিবাদে। দেশের দিকে দিকে 'বদলা' নেওয়ার রব। দেশের প্রধানমন্ত্রীও জানিয়েছেন 'জওয়ানদের বলিদান বৃথা যাবে না।' এমন পরিস্থিতিতে ,করাচির আর্ট কাউন্সিলের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও , সেখানে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন শাবান আজমি। এক টুইট বার্তায় তিনি স্পষ্ট জানান, পুলওয়ামার ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি ও জাভেদ আখতার করাচির ওই অনুষ্ঠানে যাচ্ছেন না।

উল্লেখ্য, বৃহস্পতিবার ২০০ কেজিরও বেশি বিস্ফোরক নিয়ে সিআরপিএফ কনভয়ে হামলা চালায় জঈশ জঙ্গী আদিল দার। যে হামলায় শহিদ হয়েছেন দেশের ৪৩ জন বীর সিআরপিএফ জওয়ান। সেই ঘটনার প্রতিবাদেই এমন সিদ্ধান্ত নেন শাবানা আজমি ও জাভেদ আখতার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+