পুলওয়ামা কাণ্ডের প্রতিবাদে ফুঁসছেন সলমনও! নিয়ে ফেললেন কয়েকটি পদক্ষেপ
দেশ সেবায় কর্তব্যের খাতিরে সীমান্তে মোতায়েন সেনা জওয়ানদের মৃত্যুশোক কিছুতেই মেনে নিতে পারছে না ১৩০ কোটির দেশ। কাশ্মীরের পুলওমায়া সিআরপিএফ জওয়ানদের শহিদ হওয়ার ঘটনায় রীতিমত শোকস্তব্ধ গোটা বলিউডও।
দেশ সেবায় কর্তব্যের খাতিরে সীমান্তে মোতায়েন সেনা জওয়ানদের মৃত্যুশোক কিছুতেই মেনে নিতে পারছে না ১৩০ কোটির দেশ। কাশ্মীরের পুলওমায়া সিআরপিএফ জওয়ানদের শহিদ হওয়ার ঘটনায় রীতিমত শোকস্তব্ধ গোটা বলিউডও। আর পুলওয়ামার ঘটনার প্রতিবাদ জানিয়ে এবার ময়দানে নামলেন বলিউডের সুলতান সলমন খানও।

ইতিমধ্যেই, এক টুইট বার্তায় সলমন জানিয়েছেন, পুলওয়ামায় শহিদ জওয়ানদের মৃত্যুর ঘটনায় তিনি রীতিমত শোকস্তব্ধ। জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনাও এদিন জানান সলমন। অন্যদিকে, সলমন ও তাঁর সংস্থা 'বিইং হিউম্যান' এর তরফে অনুদান দেওয়ার কথা ঘোষণা করে হয়েছে। এছাড়াও সলমন খান ফিল্মস ও নোটবুক ফিল্মসের তরফে ২২ লাখ টাকা শহিদ পরিবারগুলির সাহায্যার্থে দেওয়ার কথা ঘোষমা করা হয়েছে।
গোটা বলিউড ইতিমধ্যেই সরব পাকিস্তানি শিল্পীদের বিরুদ্ধে। বলিউডে পাকিস্তানী শিল্পীরা আর প্রবেশ করতে পারেবন না বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। এরপরই সলমন তাঁর ছবিতে প্লেব্যাক থেকে পাক গায়ক আতিফ আসলমকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন । 'ভারত' ছবিতে গান গাওয়ার কথা ছিল আতিফের । তবে তা আপাতত হচ্ছে না।












Click it and Unblock the Notifications