অন্তরঙ্গ দৃশ্যের শ্যুটিং এবার বন্ধ হতে পারে! করোনা পরবর্তী সময়ে বিশ্ব জুড়ে একাধিক তৎপরতা
অন্তরঙ্গ দৃশ্যের শ্যুটিং এবার বন্ধ হতে পারে! করোনা পরবর্তী সময়ে বিশ্ব জুড়ে একাধিক তৎপরতা
ছবির চিত্রনাট্যের সমর্থনেই প্রয়োজন হয় অন্তরঙ্গ দৃশ্যের। তবে সেই দৃশ্য ঘিরে বহু সময়েই আপত্তি তুলেছে সেন্সর বোর্ড। তবে এবার সেন্সর নয়, কোভিড ১৯ পরবর্তী পর্যায়ে শ্যুটিং করার ধরণ পাল্টে যেতে চলেছে। অন্তত গত ১১ মের ফিল্ম ডিভিশনের বৈঠকের পর এমনই তত্ত্ব প্রকাশ্যে আসছে।

১১ মে বিশ্বের ২০ দেশের ফিল্ম ডিভিশনের প্রতিনিধিরা একটি বৈঠকে বসেন। সেখানেই স্থির হয় যে , করোনার আবহে পরবর্তী পর্যায়ের দুনিয়ায় শ্যুটিং এর ক্ষেত্রে একাধিক শর্ত পালন করতে হতে পারে শ্যুটিং ইউনিটকে। সেক্ষেত্রে ঘনিষ্ঠ , অন্তরঙ্গ দৃশ্য ছবি থেকে বাদ যেতে পারে। এমন দৃশ্যের শ্যুটিং বন্ধ করার কথা ভাবছে ফিল্ম ডিভিশনগগুলিয। কারণ, শ্যুটিং এর সময়ের ঘনিষ্ঠতায় যদি কোভিড ছড়ায় তাহলে বিপর্যয় বাড়তে পারে।
এছাড়াও প্রতিদিনের শ্যুটিং এ প্রচুর দিন মজুর কাজ করেন, তাঁদের নিরাপত্তা সহ আউটডোর শ্যুটিং এর ক্ষেত্রের একাধিক নিরাপত্তার কথা ভেবে ফিল্ম ডিভিশনগুলি শ্যুটিং চালুর আগে একাধিক গাইডলাইন দিতে পারে বলে খবর। এক্ষেত্রে একজোটে ভারত, ব্রিটেন সহ বিশ্বরে ২০ টি দেশ ফিল্মের শ্যুটিং কে কেন্দ্র করে বড় সিদ্ধান্তের পথে এগিয়ে যেতে পারে।












Click it and Unblock the Notifications