(ছবি) ক্যাটরিনার সঙ্গে ব্রেক আপের পর দীপিকার সঙ্গে সময় কাটাচ্ছেন রণবীর!
একথা কারোর অজানা নয় যে একসময় এই দীপিকার জন্যই ক্যাটরিনা কাইফের জন্যই দীপিকা পাডুকোনের সঙ্গে ব্রেক আপ করেছিলেন রণবীর কাপুর। তবে ক্যাটরিনার সঙ্গে সম্পর্কও টিকল না। তবে এবার জোর গুজব, ফের নাকি দীপিকার সঙ্গে সময় কাটাতে শুরু করেছেন রণবীর। [(ছবি) কেন দীপিকাকে 'চিট' করেছিলেন, চমকে দেওয়া স্বীকারোক্তি রণবীর কাপুরের!]
একটি জনপ্রিয় ওয়েবসাইটের রিপোর্টে বলা হয়েছে, "চলতি ল্যাকমে ফ্যাশন উইকে একই দিনে কিন্তু আলাদা আলাদা মঞ্চে হেঁটেছিলেন। কিন্তু অনুষ্ঠানের ফাঁকে একে অপরের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান। প্রত্যক্ষদর্শীদের কথায় রণবীরের সঙ্গ বেশ ভালভাবেই এনজয় করছিলেন দীপিকা।" [(ছবি) ক্যাটরিনাকে ভুলতে এইসবই করছেন রণবীর কাপুর!]

দীপিকা-রণবীর
তামাশা ছবির প্রোমোশনের সময় এই ছবিটি তোলা। একটি জনপ্রিয় ম্যাগাজিনে সাক্ষাৎকার দিতে গিয়ে দীপিকা রণবীরের সঙ্গে সম্পর্কের কথা জানিয়েছিলেন।

প্রথম দেখা
দীপিকা পাডুকোনের বলিউডে হাতেখড়ি ওম শান্তি ওম ছবিতে। আর রণবীরের প্রথম ছবি সাওয়ারিয়া। সেই সময়ই একে অপরের সম্পর্কে প্রথমবার শোনেন। দেখাও তখনই একটি অনুষ্ঠানে হয়েছিল।

সম্পর্ক
দীপিকা-রণবীরের এই ঘন ঘন দেখা করা খুব একটা ভাল চোখে নিচ্ছেন না রণবীরের প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা। [বারান্দায় দাঁড়িয়ে চুম্বন : রণবীর-ক্যাটরিনার সম্পর্ক কি আরও নিবিড় হল, নাকি এ শুধুই পাবলিসিটি স্টান্ট?]

ভাঙন
বি-টাউনে অনেকেরই ধারণা ক্যাটরিনা ও রণবীর কাপুরের সম্পর্কের ভাঙনের পিছনে রয়েছেন দীপিকাই। যদিও ক্যাটরিনা বা রণবীর দুজনের কেউই এই বিষয়ে মুখ খুলতে রাজি নন।

তামাশা
বলিউড সূত্রের খবর, ব্রেক আপের পর এবং রণবীরের সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক শুরু হওয়ার পর বেশ কিছুদিন খুব একটা ভাল সম্পর্ক ছিল না দীপিকা-রণবীরের। কিন্তু তামাশা ছবির প্রচারের সময় থেকে একে অপরের অনেকটা কাছাকাছি আসেন দীপিকা ও রণবীর। ক্যাটরিনার তা একেবারেই পছন্দ ছিল না। [আরও কাছাকাছি রণবীর-দীপিকা, রাতের ঘুম ছুটেছে ক্যাটের!]

রণবীর সিং
দীপিকার বয়ফ্রেন্ড রণবীর সিং দীপিকা-রণবীর কাপুরের ঘনিষ্ঠতা পছন্দ না করলেই সে বিষয়ে কখনও নিজের অসন্তোষ প্রকাশ করেননি। তবে সূত্রের খবর, রণবীর কাপুরের সঙ্গে দীপিকার বন্ধুত্বের জেরে বেশ খানিকটা চাপে আছেন রণবীর সিং।












Click it and Unblock the Notifications