Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পিকু ও খুদা গবাহ ছবির দৃশ্য কোলাজ করে পোস্ট, প্রয়াত দুই অভিনেতাকে স্মরণ বিগ বি-র

বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন শনিবার রাতে তাঁর দু’‌টি সিনেমার দারুণ স্মৃতি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত লকডাউনের পর থেকেই বিগ বি সোশ্যাল মিডিয়ায় তাঁর বিভিন্ন অ্যাকাউন্টে বেশ সক্রিয় রয়েছেন। প্রত্যেকটি সামাজিক ইস্যু নিয়েই তিনি পোস্ট করেন।

প্রয়াত দুই অভিনেতাকে স্মরণ বিগ বি-র


এদিন অমিতাভ বচ্চন তাঁর দুই জনপ্রিয় ছবি খুদা গবাহ ও পিকু সিনেমার সুন্দর স্মৃতিচারণ করেন। দুই যুগের এই দুই ছবি যথেষ্ট হিট করেছিল। অমিতাভ বচ্চন এই দুই সিনেমার দৃশ্য কোলাজ করে লেখেন, '‌২৮ বছর খুদা গবাহ ও ৫ বছর পিকু, আজকে ৮ মে, আর এই দুটি ছবি স্মরণ করাবে দু’‌জন ব্যক্তিকে, যাঁরা আমাদের ছেড়ে চলে গিয়েছেন।’‌ প্রসঙ্গত, খুদা গবাহ ছবিতে অমিতাভের বিপরীতে ছিলেন শ্রীদেবী ও পিকু ছবিতে দীপিকা–অমিতাভের সঙ্গে একই ফ্রেমে দেখা গিয়েছিল ইরফান খানকে। কিন্তু দুর্ভাগ্যবশত এই দুই অভিনেতাই প্রয়াত হয়েছেন। অমিতাভের এই পোস্ট রাতারাতি ভক্তদের মন জয় করে ফেলেছে।

১৯৯২ সালে মুক্তি পায় খুদা গবাহ, যার ২৮ বছর পূর্ণ হলো ও ২০১৫ সালে মুক্তি পায় পিকু। অমিতাভ এই দুই সিনেমার মাধ্যমে ইরফান ও শ্রীদেবীকে স্মরণ করে লিখেছেন, '‌এই দুই অভিনেতা বরাবরের মতো উচ্ছল ও জীবিত থাকবেন স্মৃতিতে, সিনেমার দুই চরিত্রকেই হারিয়েছি আমরা, তবে তাঁরা নিজেদের প্রতিভার মধ্য দিয়ে সকলের মাঝে উপস্থিত থাকবেন, তাঁরা খুব অল্প সময়ের জন্য এসেছিলেন।’‌ তিনি প্রয়াত পরিচালক মুকুল এস আনন্দের বিষয়েও তাঁর ব্লগে লিখেছেন। অমিতাভ লেখেন, '‌খুদা গবাহর পরিচালক মুকুল এস আনন্দও খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যান। তাঁর দেখার মধ্যে অদ্ভুত ম্যাজিক ছিল, তিনি ক্যামেরার লেন্সে চোখ দিলেই সেই ম্যাজিকটা হয়ে যেত।’‌

অমিতাভ তাঁর ব্লগে এও উল্লেখ করেছেন যে তাঁর জীবনের স্মৃতি নিয়ে তিনি একটি আত্মজীবনী লিখতে চান। এর সঙ্গে তিনি এও জানিয়েছেন যে তাঁর প্রয়াত বাবা ও কবি হরিবংশ রাইকে নিয়ে তথ্যচিত্র করার জন্য তিনি দৃঢ় প্রতিজ্ঞ।

অমিতাভ বচ্চনই নন, দীপিকা পাড়ুকোনও প্রয়াত ইরফান খানের স্মৃতিচারণ করেছেন পিকুর পাঁচ বছর পূর্ণ হওয়ার উপলক্ষ্যে। তিনি পিকু সিনেমার একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, '‌ফিরে এসো ইরফান খান।’‌ ভূতনাথ সিনেমার ১২ বছর পূর্তি নিয়ে অমিতাভ লেখেন, '‌১২ বছর ভূতনাথ সিনেমার পূর্ণ হলো। শিশুরা আজও আমায় ভূতনাথ কাকা বলে ডাকে।’‌ অমিতাভ বচ্চনকে পরিচালক অয়ন মুখার্জির '‌ব্রহ্মাস্ত্র’‌–তে দেখা যাবে, এছাড়াও আয়ুষ্মান খুরানার সঙ্গে তিনি '‌গুলাবো সিতারো’‌–তে অভিনয় করছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+