পরীমনি: দরজার বাইরে ব়্যাব ফোর্সকে দাঁড় করিয়ে ফেসবুক লাইভে কী বলেন অভিনেত্রী! বিস্ফোরক অভিযোগ তারকার বিরুদ্ধে

বাংলাদেশের খ্যাতনামা অভিনেত্রী পরীমনির গ্রেফতার হন বুধবার। ৪ অগাস্টের এই ঘটনায় কার্যত দুই বাংলার নেট পাড়ায় ব্যাপক তোলপাড় শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশের বুকে মধুচক্র, উচ্ছৃঙ্খল জীবন যাপন, মাদক ব্যবসা সহ একাধিক অভিযোগে বহু অভিনেত্রীই ইতিমধ্যে ব়্যাবের হাতে গ্রেফতারির মুখোমুখি হন। এরপর ৪ অগাস্ট রাতে গ্রেফতার হন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। এদিকে তাঁকে গ্রেফতারির সময়ের রুদ্ধশ্বাস পরিস্থিতি ধরা পড়েছে তাঁর ফেসবুক লাইভে।

ব়্যাবের হাতে গ্রেফতার পরীমনি

ব়্যাবের হাতে গ্রেফতার পরীমনি

বেশ কয়েক ঘণ্টার চেষ্টার পর বুধবার রাতে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরী মনিকে গ্রেফতার করে বাংলাদেশের ব়্যাপিড অ্যাকশন ফোর্স বা ব়্যাব। এই জনপ্রিয় অভিনেত্রীর বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ রয়েছে। আর সেই বিস্ফোরক অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে পরীমনিকে। বুধবার দুপুর থেকেই পরীমনির বাসভবনে হানা দিতে থাকে ব়্যাব। অফিসাররা নিজেদের পরিচয় দিলেও পরীমনি কোনও মতে দরজা খুলছিলেন না বলে অভিযোগ। বাড়ির ভিতর থেকেই দরজা বন্ধ ছিল বলে জানা গিয়েছে।

 ভাইরাল ফেসবুক লাইভ

ভাইরাল ফেসবুক লাইভ

এদিকে, বাইরে যখন ব়্যাব ফোর্স দরজা ধাক্কা দিচ্ছে তখন ঘরের ভিতর থেকে ফেসবুক লাইভে পরীমনি প্রশ্ন তুলতে থাকেন যে, এঁরা কি ডাকাত? প্রশ্ন তোলেন দিনে দুপুরে তাঁর বাড়িতে কারা দরজা ধাক্কাচ্ছেন , তা তিনি বুঝতে পারছেন না। এমন সময় বাংলাদেশের বহু বিশিষ্ট ব্যক্তিত্বদের ফোন করে তিনি তাঁকে বাঁচানোর আহ্বান জানান । যদিও তাতে লাভের লাভ হয়নি। দুরুর থেকে চেষ্টা করে শেষে বিকেলে পরীমনির বাড়িতে ঢুকে পড়ে ব়্যাব। এরপর চলে জিজ্ঞাসাবাদ। দীর্ঘ ম্যারাথন জিজ্ঞাসাবাদে কার্যত বিপর্যস্ত হতে থাকে পরীমনি। এই পরিস্থিতিতে তল্লাশি শুরু হয়ে যায় পরীমনির বাড়িতে।

বনানীর বাড়িতে কী উদ্ধার হয়েছে?

বনানীর বাড়িতে কী উদ্ধার হয়েছে?

প্রসঙ্গত, পরিমণীর বনানীর বাড়িতে অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি একাধিক জিনিস উদ্ধার হতে থাকে। সেখানে মাদক দ্রব্য সহ একাধিক নিষিদ্ধ বস্তু উদ্ধার হয়েছে বলে খবর। এরপরই পরীমনিকে গ্রেফতার করেন ব়্যাব সদস্যরা। এদিকে,'যুগান্তর' এর খবর অনুযায়ী পর্ন ফিল্মের সঙ্গে পরীমনির যোগাযোগ ঘিরেও নানান অভিযোগ রয়েছে।

বিপাকে পরীমান

বিপাকে পরীমান

৪ অগাস্ট বাংলাদেশের বুক থেকে পরীমনীর গ্রেফতারি ছাড়াও একাধিক হাইপ্রোফাইল ব্যক্তিত্বের গ্রেফতারি হয়। গ্রেফতার হন ফিল্ম প্রযোজক নজরুম ইসলাম। তাঁদের উত্তরার ব়্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে। এদিক, পরীমনির বাড়ি থেকে বিপুল পরিমাণে এলএসডি উদ্ধার হয়েছে বলে খবর। মাদক সেবনের সরঞ্জাম ছাড়াও প্রচুর মদের বোতল পরীমনির বাড়ি থেকে উদ্ধার হয়েছে। বিপজ্জনক মাদক আইসও উদ্ধার হয়েছে পরীমনির বাসভবন থেকে।

(ছবি সৌজন্য পরীমনির ফেসবুক প্রোফাইল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+