বিয়ে করলেন অন্তঃসত্ত্বা পরীমণি, স্বামীর হাতে হাত রেখে আবেগে ভাসলেন অভিনেত্রী

বিয়ে করলেন অন্তঃসত্ত্বা পরীমণি

একসময় তাঁর ওপর দিয়ে ঝড় বয়ে গিয়েছিল। কিন্তু দুঃসময়ের সেই ঝড় পার করে নতুন জীবনের পথে পা বাড়ালেন বাংলাদেশের জনপ্রিয় বিতর্কিত অভিনেত্রী পরীমণি। শনিবার সামাজিক মতে বিয়ে করলেন তিনি। পাত্র বাংলাদেশের নায়ক শরিফুল রাজ। সোশ্যাল মিডিয়া জুড়ে পরীমণির বিয়ের ছবি হু হু করে ভাইরাল হয়ে গিয়েছে। তবে এবার সকলেই অভিনেত্রী ও শরিফুলকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন।

গায়ে হলুদের ছবিও ভাইরাল হয়

গায়ে হলুদের ছবিও ভাইরাল হয়

অন্তঃসত্ত্বা হওয়ার পর গত ১৭ অক্টোবর গোপনে বিয়ে সেরেছিলেন পরীমণি। কিন্তু এবার আনুষ্ঠানিকভাবেই বিয়ে করলেন। শনিবার পরীমণির ফেসবুকে তাঁর ও শরিফুলের গায়ে হলুদের ছবি ভাইরাল হয়েছিল। যেখানে পরীমণি ও শরিফুল দু'‌জনেই হলুদ রঙের পোশাকে সেজেছিলেন।

 বিয়ের পোশাক

বিয়ের পোশাক

সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল বিয়ের ছবিতে দেখা যাচ্ছে, সোনালি বুটি ওয়ালা মেরুন রঙা বেনারসীতে সেজেছেন পরীমণি। মাথা থেকে পা পর্যন্ত মোড়ানো সোনার গয়নায়। বিশেষ করে তাঁর গলার ভরাট হারটি নজর কেড়েছে নেটিজেনদের। মাথা ঢেকেছেন সুতোর কাজ ঘিয়ে রঙা ওড়নায়। হাতে একগোছা লাল কাঁচের চুড়িও পরেছেন অভিনেত্রী। শরিফুলের পরনে স্ত্রীর সঙ্গে মানানসই পোশাক। সাদা পাজামা, ভরাট সোনালি কাজের বন্ধগলা ও মাথায় পাগড়ি পরে সেজেছেন তিনি।

বিয়ের দিন কেঁদে ফেলেন পরীমণি

বিয়ের দিন কেঁদে ফেলেন পরীমণি

পরীমণি গত বছর মাদক-কাণ্ডে জড়িয়ে পড়েছিলেন। জেলও খাটতে হয়েছিল তাঁকে। জেল থেকে বের হোয়ার পরও নানান বিতর্কে জড়িয়ে আপাতত এখন কিছুটা স্থিতিশীল হয়েছেন। বিয়ের দিন দেখা গেল পরীমণির হাত শক্ত করে নিজের হাতে ধরে রেখেছেন শরিফুল। বিয়ের শেষে চোখের জল ধরে রাখতে পারলেন না নায়িকা। সেই ছবিতে বরের মুখ দেখা না গেলেও বোঝা যাচ্ছে, রাজের হাত ধরে রেখেই কেঁদে ভাসাচ্ছেন পরীমণি।

 পরীমণি–শরিফুল সম্পর্ক

পরীমণি–শরিফুল সম্পর্ক

'গুণিন' ছবিতে অভিনয়ের সময়েই প্রেম শুরু পরীমণি ও শরিফুলের। গত বছরেরই ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন তাঁরা। শুটি‌‌ শুরুর পাঁচদিন পরেই নাকি গোপনে বিয়ে সেরে নিয়েছিলেন দুজনে। কিন্তু খবরটা পাঁচকান হতে দেননি পরীমণি। যদিও মা হতে চলার সুখবরটা লুকোননি তিনি। নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছিলেন পরীমণি। ক‍্যাপশনে নিজেকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি স্বামী শরিফুলকেও ধন‍্যবাদ দিয়েছেন। অভিনেত্রী জানান, কিছুদিন ধরেই নিজের মধ‍্যে পরিবর্তন টের পাচ্ছিলেন তিনি। চিকিৎসকের কাছে যেতেই সুখবরটা পান। শরিফুল নাকি তাঁকে জড়িয়ে ধরে কেঁদেই ফেলেছিলেন। গত ১০ জানুয়ারি পরীমণি তাঁর ও শরিফুলের সম্পর্ক নিয়ে কথা বলেন। তখনই জানা যায় অভিনেত্রী অন্তঃসত্ত্বা।

ছবি সৌজন্য পরীমণির ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+