'আশ্রম'-এর নতুন গল্প নিয়ে ফিরছেন বাবা নিরালা, ট্রেলারে উঠে এল গল্পের ঝলক

'আশ্রম'-এর নতুন গল্প নিয়ে ফিরছেন বাবা নিরালা, ট্রেলারে উঠে এল গল্পের ঝলক

ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সামনে এল জনপ্রিয় ওয়েব সিরিজ 'আশ্রম'-এর তৃতীয় সিরিজের ট্রেলার। এই ট্রেলারের শুরুতেই ফের নিজের মহিমায় হাজির হয়েছেন বাবা নিরালা। আর দেখা যেতে চলেছে তাঁর একের পর এক কুকীর্তির ঝলক। তাঁর কুখ্যাত আশ্রমে এবার তিনি কী খেলা দেখাতে চলেছেন, সেই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোরদার জল্পনা।

ট্রেলারটি প্রকাশের সঙ্গে সঙ্গেই সকলের মুখে এখন 'আশ্রম' চর্চা। প্রথম দুটি সিজনের মতো 'আশ্রম ৩'ও যে মাতিয়ে দেবে ওটিটি প্লাটফর্ম, তা এক প্রকার স্পষ্ট দর্শকদের কাছে।

'বদনাম' আশ্রমের গল্প

'বদনাম' আশ্রমের গল্প

সম্প্রতি সামনে এসেছে জনপ্রিয় ওটিটি প্লাটফর্মের বিখ্যাত ওয়েব সিরিজ আশ্রম সিজন-৩ এর ট্রেলার। আর এবার বিশেষ বিষয় হল, এই সিরিজের ট্যাগলাইন ব্যবহার করা হয়েছে 'এক বদনাম আশ্রম'। আর ট্রেলার সামনে আসতেই রীতিমত চর্চা তুঙ্গে এই ওয়েব সিরিজের আগামী সিজনের কাহিনি বিন্যাস নিয়ে। ট্যাগলাইন থেকেই স্পষ্ট যে এবারও ববি দেওল বাবা নিরালা হয়ে ফিরে আসছেন তাঁর নানা রকমের কুকীর্তির জাল বুনতে। নামের মতই বাবা নিরালা অনন্য হয়ে থাকবেন এবং তাঁর কালো ধান্দা চালাবেন। ট্রেলারে দর্শকদের উত্তেজনা বাড়াতে সব ধরনের দৃশ্যকেই আলাদা মাত্রা দেওয়া হয়েছে।

আশ্রমের অপেক্ষায় দর্শকরা

আশ্রমের অপেক্ষায় দর্শকরা

ওয়েব সিরিজ 'আশ্রম' তার প্রথম দুটি সিজনে ফাটাফাটি প্রতিক্রিয়া লাভ করেছে। জনপ্রিয়তার দিক থেকেও এই সিরিজটি ছিল রীতিমত তুঙ্গে। শুধু তাই নয়, বেশ কয়েক বছর পর ফের এই ওয়েব সিরিজের হাত ধরেই অভিনয়ে ফিরেছিলেন ববি দেওয়ল। আর বাবা নিরালা হয়ে তাঁর অভিনয়ও যথেষ্ট প্রশংসিত হয়েছে ফ্যান মহলে। ট্রেলার দেখার পর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই ওয়েব সিরিজের মুক্তির জন্য। বিশেষ বিষয় হল এবার ওয়েব সিরিজের পরিচালক প্রকাশ ঝা ত্রিধা চৌধুরীর পাশাপাশি বলিউডের সুপারবোল্ড অভিনেত্রী এশা গুপ্তাকেও কাস্টিং করেছেন। যা থেকে স্পষ্ট যে এই ওয়েব সিরিজে আবারও সাহসী দৃশ্যে ভরপুর হবে।

টিজারে বাম্পার সংলাপ!

যে কোনও ওয়েব সিরিজ মাত্রই তার গল্প, বিন্যাস, কলাকুশলী ছাড়াও আকর্ষণীয় একটি বিষয় থাকে। আর তা হল তার সংলাপ। সেইদিক থেকে পিছিয়ে নেই 'আশ্রম'ও। আগের দুই সিজনে সবকিছুর পাশাপাশি দর্শকদের মধ্যে আলোড়ন তৈরি করেছিল এর ডায়লগ। আর এবার সিজন ৩ এর সংলাপ আগের দুই সিজনকেও টেক্কা দেবে বলে মনেকরছেন দর্শকরা। এই ওয়েব সিরিজের ট্রেলারের মতোই হিট ছিল টিজারটিও। ছোট্ট টিজারে যেখানে বাবা নিরালার ভক্তিতে মগ্ন মানুষ দেখানো হয়েছে, সেখানে টিজারের শেষে এমন একটি সংলাপ বলা হয়েছে যা এই ওয়েব সিরিজের সবথেকে বড় টুইস্ট। বাবা নিরালাকে বলতে শোনা গিয়েছে যে, 'আশ্রমে এলে কোনও ইউ টার্ন নেওয়ার স্থান নেই ।' আর এই ডায়লগ শোনার পর থেকেই উত্তেজনার পারদ চরছে দর্শকদের মনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+