'কৃষ্ণকলি' সিরিয়ালে কোন নয়া চমক অপেক্ষা করে রয়েছে দর্শকদের জন্য
এই মুহূর্তের অন্যতম জনপ্রিয় সিরিয়াল 'কৃষ্ণকলি'। আর তার প্রমাণ দিয়ে চলেছে টিআরপি চার্ট। ক্রমাগত এই সিরিয়ালের গল্প ক্রমেই মোড় নিচ্ছে নতুন নতুন দিকে।
এই মুহূর্তের অন্যতম জনপ্রিয় সিরিয়াল 'কৃষ্ণকলি'। আর তার প্রমাণ দিয়ে চলেছে টিআরপি চার্ট। ক্রমাগত এই সিরিয়ালের গল্প ক্রমেই মোড় নিচ্ছে নতুন নতুন দিকে। এই সপ্তাহেও রয়েছে এই সিরিয়ালের মধ্যে বেশ কিছু নয়া চমক।

এই সপ্তাহের গল্পে 'কৃষ্ণকলি' সিরিয়ালে দেখানো হবে পরবর্তী পদক্ষেপে কীভাবে এগোতে চলেছেন শ্যামা ও নিখিল। এই সপ্তাহে মূলত দেখানো হবে, কীভাবে শ্যামা বিভিন্ন প্রতিকূলতাকে পেরিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করবেন । আর এই রাস্তায় তাঁকে বহু সমস্যার সম্মুখীন হতে হবে। এর আগে টাকা চুরির মিথ্যে অভিযোগের জন্য বিপাকে পড়ে যান শ্যামা। যে সমস্যা থেকে তাঁকে বাঁচিয়ে আনেন তাঁর স্বামী নিখিল (নীল ভট্টাচার্য)।
এদিকে, সমস্ত ঝড়ঝাপ্টা পেরিয়ে যখন এই জুটি নিজেদের মধ্যে সমস্ত কিছু মিটমাট করে নিতে চাইছে, তখনই শুরু হয় আসল সমস্যা। সমস্যা তৈরি করতে এগিয়ে আসেন নিখিলের বৌদি দিশা। দিশার সঙ্গে নয়া ষড়যন্ত্রে যোগ দেন সেই ব্যক্তি, যিনি শ্যামা আর নিখিলের বিয়ের ঠিক করেছিলে। কিন্তু শেষমেশ বিপদ থেকে কি মুক্তি পাবে শ্যামা? দেখতে হলে নজর রাখতে হবে এই সপ্তাহের 'কৃষ্ণকলি' সিরিয়ালে।












Click it and Unblock the Notifications