যে সব জনপ্রিয় অভিনেত্রীরা গ্ল্যামার ওয়ার্ল্ডের জন্য নিজেদের নাম বদলে ফেলেছেন
যে সব জনপ্রিয় অভিনেত্রীরা গ্ল্যামার ওয়ার্ল্ডের জন্য নিজেদের নাম বদলে ফেলেছেন
বলিউড হোক বা দক্ষিণী সিনেমা, অভিনেতা বা অভিনেত্রী, অনেকেই তাঁদের বাস্তব জীবনের নাম বদলে ফেলেন সিনেমার নামার সঙ্গে সঙ্গে। অনেক তারকা আবার জ্যোতিষ ও সংখ্যাতত্ত্বে বিশ্বাসী হন তাই নিজেদের আসল নাম বদলে তাঁরা অন্য নাম নেন। আর সেই নামেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিচিত হন তাঁরা। বলিউডে এরকম অনেক অভিনেতা–অভিনেত্রী আছেন। কিন্তু দক্ষিণী সিনেমা জগতেও এরকম অনেক অভিনেত্রী রয়েছেন যাঁরা তাঁদের আসল নাম বদল করে ফেলেছেন।

অনুষ্কা শেট্টি
দক্ষিণী সিনেমায় নিজের কেরিয়ার শুরু আগেই আসল নাম বদলে অনুষ্কা রাখেন তিনি। তাঁর প্রকৃত সুইটি শেট্টি।

কিয়ারা আদবানী
বলিউড ও দক্ষিণী দুই জায়গাতেই সমানভাবে জনপ্রিয় কিয়ারা এই গ্ল্যামার ওয়ার্ল্ডে আসার আগেই নিজের নাম বদল করে ফেলেছিলেন। তাঁর আসল নাম আলিয়া কিন্তু সলমন খান তাঁকে এই নাম বদলাতে বলেন কারণ ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে আলিয়া নামের এক অভিনেত্রী রয়েছে। খুব অল্প সময়ের মধ্যে কিয়ারা বলিউডে নিএজর জায়গা করে নিয়েছেন। এখন তাঁর হাতে বেশ কিছু সিনেমা রয়েছে।

সাই পল্লবী
সাই খুব ভালো একজন অভিনেত্রী এবং তাঁর এমবিবিএস ডিগ্রি রয়েছে। তাঁর আসল নাম সাই পল্লবী সেন্তামারাই।

শ্রুতি হাসান
শ্রুতি হাসান একজন ভারতীয় অভিনেত্রী ও প্লেব্যাক সিঙ্গার। কমল হাসানের মেয়ে শ্রুতি। তাঁর আসল নাম শ্রুতি রাজলক্ষ্মী হাসান। শ্রুতি বলিউডে অক্ষয় কুমার, জন আব্রাহাম সহ অনেকের সঙ্গে অভিনয় করেছেন।

নয়নতারা
দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। তাঁকে লেডি সুপারস্টার বলা হয় দক্ষিণী ছবির। তাঁর আসল নাম ডায়না মারিয়াম কুরিয়ান।

প্রিয়মণি
দক্ষিণী ছবির পরিচিত মুখ প্রিয়মণি। তিনি ফ্যামিলি ম্যান ২ সিরিজে দারুণ অভিনয় করেছিলেন। তাঁর প্রকৃত নাম প্রিয়া বাসুদেব মণি আইয়ার। কিন্তু তিনি তাঁর নামের প্রথম ও তৃতীয় বর্ণ ব্যবহার করে প্রিয়মণি হয়েছেন।

শ্রিয়া সরন
বলিউড ও দক্ষিণী সিনেমায় জনপ্রিয় নাম শ্রিয়া সরন। তাঁর আসল নাম শ্রিয়া সরন ভাটনগর।

টাবু
দক্ষিণী ও বলিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী টাবুও তাঁর আসল নাম বদল করেন। তাঁর প্রকৃত নাম তাবাসুম ফাতিমা হাসমি।

ভাবনা
ভাবনা কন্নড়, মালায়ালাম ও তামিল ছবিতে প্রধানত কাজ করেন। তিনিও গ্ল্যামার ওয়ার্ল্ডের জন্য নিজের নাম বদলে ভাবনা রাখেন। তাঁর আসল নাম কার্তিকা মেনন।












Click it and Unblock the Notifications