Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

(ছবি) আইস বাকেট চ্যালেঞ্জেও উষ্ণতার ছোঁয়া, সোস্যাল মিডিয়ায় উপহাসের পাত্রী পুনম পান্ডে

মুম্বই, ২৭ অগস্ট: বেশ কিছুদিন ধরেই এএলএস আইস বাকেট চ্যালেঞ্জ ভারতীয়দের আলোচ্য় বিষয় হয়ে উঠেছে। এক বালতি বরফ জল গায়ে ঢেলে একই কাজের জন্য অপরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া। বলিউডের মডেল-অভিনেতা পুনম পান্ডে এসুযোগের সদ্ব্যবহার করবেন না তাও কি হয়? (ভিডিওটি দেখতে স্ক্রোল ডাউন করুন, লেখার শেষে ভিডিওটি রয়েছে।)

<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/4JiAJTFKFNo?feature=player_detailpage" frameborder="0" allowfullscreen></iframe></center>

বরফশীতল চ্যালেঞ্জেও নিজের উষ্ণতা ছড়ালেন বলিউডের বম্বশেল পুনম। সম্প্রতি টুইটার পেজে পুনম নিজের আইস বাকেট চ্যালেঞ্জের একটি ভিডিও আপলোড করেছেন। যাতে একটি কালো রঙয়ের বিকিনি পড়ে গায়ে বরফ জল ঢালতে দেখা গিয়েছে পুনমকে।

তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়ে ভিডিওতে তিনি জানিয়েছেন বলিউডের তিন সেরা খানকে, অর্থাৎ সলমন, শাহরুখ ও আমিরকে। এদিকে পুনমের এই কৃত্রিম ইংরাজি উচ্চারণে রেকর্ড করা ভিডিওটি ইউটিউবে মাত্র ১২ ঘন্টায় ৭৫ হাজার ভিউ পেয়েছে। কিন্তু ভিউ যতই পাক না কেন ইউটিউবে ভিডিওর নীচে যা মন্তব্য পড়েছে তা বুঝিয়ে দিচ্ছে জনতা খুব একটা সোজা চোখে নেয়নি ড্রামাকুইন পুনমের এই চ্যালেঞ্জ। এই 'উষ্ণ' আইস বাকেট চ্যালেঞ্জের পর আরও একবার উপহাসের পাত্রী হলেন পুনম।

পুনম পাণ্ডে

পুনম পাণ্ডে

টুইটারে অমিত কুমার দাস - নির্বুদ্ধিতার চরম নিদর্শন এটা। আমি ভাবছি কে ওকে এই চ্যালেঞ্জ দিল। উনিই বা কেন এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন উনি কী আদৌ জানেন কেন এই চ্যালেঞ্জ নেওয়া হয়। সবথেকে বড় প্রশ্ন এমন কুরুচিপূর্ণ একটি বিকিনিতেই বা কেন এই চ্যালেঞ্জ নিলেন পুনম।

তৈরি পুনম

তৈরি পুনম

রয়্যাল প্রভাত : পুনমের কৃত্রিম উচ্চারণ আমাকে মেরে ফেলল।

পুনমের হাতে বরফ জলের বালতি

পুনমের হাতে বরফ জলের বালতি

গেমস বন্ড : পুনম সলমন খান, শাহরুখ কানকে এমন ভাবে মনোনীত করছে যেন ও ওঁদেরকে ব্যক্তিগত স্তরে চেনে। আমারা মনে হয় পুনম জাননে না পরিচিত ব্যক্তি ছাড়া কাউকে এই চ্যালেঞ্জের জন্য মনোনীত করা যায় না।

এক বালতি শীতল জলে উষ্ণ পুনম

এক বালতি শীতল জলে উষ্ণ পুনম

ম্রানিমেশন - মিস পুনন পান্ডে আপনি কী আদৌ আইস বাকেট চ্যালোঞ্জের পিছনে মূল উদ্দেশ্যটা বুঝছেন। এই চ্যালেঞ্জের উদ্দেশ্য এএলএস নিয়ে সচেতনতা ছড়ানো আপনার শরীর নিয়ে সচেতনতা ছড়ানো নয়। আমি সত্যিই মর্মাহত, বিশেষ করে যখন আমি এমন কাউকে চিনি যিনি এই রোগে আক্রান্ত।

অবশেষে শেষ পুনমের চ্যালেঞ্জ

অবশেষে শেষ পুনমের চ্যালেঞ্জ

মুনিশ মিগলানি - অসহ্য উচ্চারণ।
সলমন, আমির, শাহরুখ তোমারে চেনেও না....

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+