ব্যাক্তিগত নম্বর ফাঁস করে দিয়েছিল, এমনকি ফটো-ভিডিও নিয়েও...!একের পর এক কুকীর্তি ফাঁস করলেন পুনম

বলিউডে নীল ছবির রমরমা! আর সেই তদন্তে নেমে একের পর এক তথ্য পুলিশের হাতে। আর সেই সমস্ত তথ্য খতিয়ে দেখার পরেই সোমবার রাতে গ্রেফতার করা হল শিল্পপতি রাজকুন্দ্রাকে। অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামীকে এই ঘটনায় গ্রেফতারের ঘটনাতে

বলিউডে নীল ছবির রমরমা! আর সেই তদন্তে নেমে একের পর এক তথ্য পুলিশের হাতে। আর সেই সমস্ত তথ্য খতিয়ে দেখার পরেই সোমবার রাতে গ্রেফতার করা হল শিল্পপতি রাজকুন্দ্রাকে। অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামীকে এই ঘটনায় গ্রেফতারের ঘটনাতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে মুম্বইতে।

পুলিশের অনুমান, শুধু রাজ নয়, নীলছবির কেলেঙ্কারি অনেক গভীর পর্যন্ত জ্বাল ছড়িয়েছে। আর তাই সেই সূত্রে পৌঁছতে অভিযুক্ত রাজকে ইতিমধ্যে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। প্রয়োজনে শিল্পাকেও এই মামলাতে জেরা করতে পারেন ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা।

পুনম পান্ডের বিস্ফোরক অভিযোগ!

পুনম পান্ডের বিস্ফোরক অভিযোগ!

রাজের গ্রেফতারের পরেই সামনে আসছে একের পর এক কেলেঙ্কারি। মুখ খুলতে শুরু করেছেন বহু অভিনেত্রীও। ইতিমধ্যে বিস্ফোরক দাবি করছেন শার্লিন চোপড়াও। এবার আরও মারাত্মক অভিযোগ সামনে আনলেন অভিনেত্রী তথা মডেল পুনম পান্ডে। এর আগে বম্বে হাইকোর্টে রাজ কুন্দ্রা এবং তাঁর এক সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করেন পুনম। মারাত্মক এক অভিযোগের ভিত্তিতে আদালতের দ্বারস্থ হন তিনি। পুনমের অভিযোগ ছিল, একেবারে বেআইনি ভাবে তাঁর ছবি এবং ভিডিও ব্যবহার করছে রাজ কুন্দ্রা কোম্পানি। তাঁদের সঙ্গে সমস্ত চুক্তি শেষ হয়ে গিয়েছিল। কিন্তু এরপরেও তাঁর ছবি এবং ভিডিও ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তাঁর। মনে করা হচ্ছে, এই মামলার সঙ্গে কোনও না কোনও ভাবে সম্পর্ক থাকতে পারে।

নম্বর ফাঁস করে দেওয়ার অভিযোগ!

নম্বর ফাঁস করে দেওয়ার অভিযোগ!

শুধু তাই নয়, পুনম পান্ডের ব্যক্তিগত নম্বর ফাঁস করে দেওয়ার অভিযোগ রয়েছে রাজের বিরুদ্ধে। চুক্তি পরেও বেশ কিছু কাজের কথা রাজ তাঁকে জানায়। কিন্তু সেই প্রস্তাবে সাড়া না দেওয়াতে তাঁর ব্যক্তিগত নম্বর ফাঁস করে দেওয়ার অভিযোগ এনেছেন পুনম।

শার্লিন রাজের নাম তদন্তে জানায়

শার্লিন রাজের নাম তদন্তে জানায়

নীল ছবি বানানোর ক্ষেত্রে রাজের বিরুদ্ধে একাধিক প্রমাণ সাইবার ক্রাইমের হাতে আছে। শার্লিন চোপড়া প্রথম পুলিশকে রাজ কুন্দ্রার নাম জানায়। প্রকাশিত খবর অনুযায়ী, শার্লিন চোপড়াকেও এই অফার দেওয়া হয়েছিল বলে তদন্তকারীদের জানিয়েছেন এই অভিনেত্রী-মডেল। শুধু তাই নয়, শার্লিন চোপড়াকে নীল ছবির জগতে আনার জন্য রাজ-ই দায়ী বলেও বিস্ফোরক দাবি তাঁর। ৩০ লক্ষ টাকার বিনিময়ে প্রত্যেক প্রজেক্টে কার করার অফার পাওয়া যেত বলেও বিস্ফোরক দাবি শার্লিন চোপড়ার। এমন টাকার বিনিময়ে রাজের ১৫ থেকে ২০ টি প্রজেক্টের সঙ্গে ছিলেন বলেও পুলিশি জেরারে জানিয়েছেন শার্লিন।

নগ্ন হতে বলা হয়েছিল!

নগ্ন হতে বলা হয়েছিল!

মডেল তথা অভিনেত্রী সাগরিকা সোনা সুমন এক ভিডিও বার্তায় দাবি করেছেন যে, তাঁকে রাজ কুন্দ্রা একটি ওয়েব সিরিজের অডিশনে নগ্ন হতে বলেছিলেন। বিস্ফোরক অভিযোগে সাগরিকা সোনা সুমন দাবি করেছে, গোটা অডিশন নগ্ন হয়ে তাঁকে দিতে বলা হয়েছিল। এই ভিডিও কবেকার তা জানা যায়নি। (ভিডিও সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি) অভিনেত্রীর দাবি, রাজ কুন্দ্রায় প্রযোজনায় একটি ওয়েব সিরিজের কাজ করার অফার দেওয়া হয়েছিল ওই অভিনেত্রীকে। কোভিডের জেরে অডিশন সামনাসমানি দেওয়া সম্ভব ছিল না বলে জানান সাগরিকা। এরপর ভার্চুয়ালে সেই অডিশন দিত গিয়ে সাগরিকাকে নগ্ন হতে বলেছিলেন রাজ। এমনই দাবি অভিনেত্রীর

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+