(ভিডিও) সলমন খানকে টপকালেন পুনম পাণ্ডে?
পুনম পান্ডে এবং হট শব্দটি অবিচ্ছেদ্য। কারণ পুনম পাণ্ডে কোনও কাজ করবেন তার বিশেষণ হিসাবে হট বা সেক্সি শব্দটির প্রয়োগ করা যাবে না তা তো অসম্ভব। আইস বাকেট চ্যালেঞ্জ, সেক্স ডান্স ভিডিওর পরে এবার নিজের সেক্সি যোগাসন ভিডিও ফুটেজ দিয়ে ইউ টিউবে ঝড় তুললেন পুনম পান্ডে।
খবর এখানেই শেষ নয়। শুধু ইন্টারনেটে ঝড়ই তুললেন না পুনম জনপ্রিয় অভিনেতা তথা বলিউডের সুপারস্টার সলমন খানের বজরঙ্গী ভাইজান-এর ট্রেলরকে হারিয়ে দিলেন জনপ্রিয়তা ও ভিউয়ের বিচারে।

আজ্ঞে হ্যাঁ। বজরঙ্গী ভাইজান ছবির ট্রেলর যেদিন মুক্তি পেয়েছিল, সেদিনই ইউটিউবে মুক্তি পেয়েছিল পুনম পান্ডের যোগাসনের ভিডিওটিও। কিন্তু ইউটিউবে ভিউ-এর নিরিখে সলমনের বহুচর্চিত ছায়াছবির ট্রেলরকেও ছাপিয়ে গিয়েছে পুনমের অশ্লীল যোগাসন।
পুনম পান্ডেরর যোগাসনের ভিডিওটি ইউটিউবে ১১ লক্ষর কাছাকাছি ভিউ পেয়েছে। সেখানে সলমন খানের বজরঙ্গি ভাইজান ছবির ট্রেলর ভিউ পেয়েছে সাত লক্ষের কাছাকাছি।
আসলে জোর গুজব নিজের আগামী ছবি হেলেন-এর জন্য এই ভিডিওটি আসলে পুনমের পাবলিসিটি স্টান্ট। তবে সে যাই হোক। পুনমের ওষুধ এবারে কাজে লেগেছে।












Click it and Unblock the Notifications