Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গোয়ায় পর্ন ভিডিও শুট, গ্রেপ্তার বিতর্কিত অভিনেত্রী পুনম পাণ্ডে

গোয়ায় পর্ন ভিডিও শুট, গ্রেপ্তার বিতর্কিত অভিনেত্রী পুনম পাণ্ডে

বিতর্কিত মডেল তথা অভিনেত্রী পুনম পাণ্ডে ফের বিতর্কে জড়ালেন। গোয়াতে পর্ন ভিডিও শুট করার জন্য অবশেষে গ্রেফতার হতে হল পুলিশের হাতে। জানা গিয়েছে, নর্থ গোয়াতে পুনম সমুদ্র সৈকতে অশ্লীল ও আপত্তিকর ভিডিও শুট করছিলেন। সেই সময় গোয়া ফরওয়ার্ড পার্টির মহিলা শাখার তরফ থেকে এই অভিনেত্রীর বিরুদ্ধে গোয়ার চাপোলি ড্যামে পর্ন ভিডিও করার জন্য অভিযোগ দায়ের করা হয়।

গোয়ায় পর্ন ভিডিও শুট, গ্রেপ্তার বিতর্কিত অভিনেত্রী পুনম পাণ্ডে


ভিডিওর শুট নিয়ে প্রশ্ন তুলে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধেও এফআইআর করা হয়। গোয়া ফরওয়ার্ড পার্টির মহিলা শাখার তরফ থেকে করা অভিযোগে বলা হয়েছে, '‌আমরা আপনাদের একটা বিষয়ের ওপর আলোকপাত করাতে চাই তা হল অভিনেত্রী পুনম পাণ্ডে পর্ন ভিডিও শুট করছেন এবং তা গোয়ার সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। এই ভিডিও গোয়ার মহিলাদের কাছে অপমানজনক এবং গোয়ার ভাবমূর্তি এতে নষ্ট হচ্ছে। পর্ন ভিডিওর শুটিং হয়েছে ক্যানাকোনার চাপোলি ড্যামে। যা ক্যানকোনার বাসিন্দাদের অবাক করেছে, যা নিজস্ব সংস্কৃতির জন্য জনপ্রিয়।’‌

এ বছরের সেপ্টেম্বরেই পুনম পাণ্ডে তাঁর দীর্ঘদিনের বন্ধু স্যাম বম্বেকে বিয়ে করেন এবং দু–একদিনের মধ্যেই তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানি ও হেনস্থার অভিযোগ এনে স্যামকে গোয়া পুলিশের হাতে গ্রেফতার করান। এই ঘটনাটি ঘটেছে সাউথ গোয়ার ক্যানাকোনা গ্রামে। তবে গ্রেফতারের পরেই স্যাম জামিনে মুক্তি পায়। যদিও করওয়া চৌথের দিন পুনম পাণ্ডে তাঁর স্বামী স্যামের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে বিবাহ ভাঙার সব গুজব নাকচ করেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+