শিল্পার স্বামী রাজের বিরুদ্ধে ১০০ -রও বেশি পর্নফিল্ম তৈরির অভিযোগ! গত দেড় বছরের ঘটনা পরম্পরা ঘিরে জল্পনা

শিল্পার স্বামী রাজের বিরুদ্ধে ১০০ -রও বেশি পর্নফিল্ম তৈরির অভিযোগ! গত দেড় বছরের ঘটনাপরম্পরা ঘিরে জল্পনা

শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে পর্নফিল্ম তৈরির অভিযোগে গ্রেফতার করা হয়। এদিকে, আজই শেষ হচ্ছে তাঁর ৪ দিন পুলিশি হেফাজতের মেয়াদ। তাঁর জেলবন্দি হওয়ার মেয়াদ আরও বাড়বে কি না, তা নিয়ে রয়েছে জল্পনা। এরই মাঝে পুলিশের তরফে রাজ কুন্দ্রার বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। এমনই তথ্য শোনা যাচ্ছে সূত্র মারফৎ।

রাজ কুন্দ্রার বিরুদ্ধে ১০০ টি পর্ন ফিল্ম বানানোর অভিযোগ

রাজ কুন্দ্রার বিরুদ্ধে ১০০ টি পর্ন ফিল্ম বানানোর অভিযোগ

পুলিশ সূত্রের খবর, গত দেড় বছর ধরে রাজ কুন্দ্রা গোপনে ১০০ টির বেশি পর্ন ফিল্ম গোপে বানিয়ে যাচ্ছেন। তাঁর অফিসে তল্লাশি চালিয়ে পুলিশ বহু নথি উদ্ধার করতে পেরেছে বলে খবর। রাজ কুন্দ্রার অন্ধেরি ওয়েস্টের অফিস থেকে পর্ন ফিল্ম নিয়ে বহু ডেটা পেয়েছে পুলিশ।

 গত দেড় বছরে কোন ঘটনা পরম্পরা?

গত দেড় বছরে কোন ঘটনা পরম্পরা?

গত দেড় বছরে রাজ কুন্দ্রা ধীরে ধীরে গোপনে ১০০র বেশি পর্ন ফিল্ম বানিয়েছেন । তেব বেশিরভাগ ডেটা ডিলিট করা হয়েছে বলেও খবর রয়েছে। এদিকে, পুলিশ সেই সমস্ত ডেটা উদ্ধারের বন্দোবস্ত করেছে। নেওয়া হচ্ছে ফরেন্সিক বিশেষজ্ঞদের মতামত।

হটশট অ্যাপে পেড সদস্যের সংখ্যা তাক লাগামো

হটশট অ্যাপে পেড সদস্যের সংখ্যা তাক লাগামো

অভিযোগ রয়েছে রাজ কুন্দ্রা যে 'হটশট' অ্যাপ থেকে এই পর্নের ব্যবসা চালাচ্ছিলেন (পরে বিক্রি করে দেন বলে খবর ), তার ২০ লাখ মতো পেইড সাবস্ক্রাইবার রয়েছে। এঁরা টাকা দিয়ে এই সমস্ত ফিল্ম দেখতেন। ফলেএই সূত্র ধরে ব্যপক অর্থ রোজগারের সম্ভাবনাও সামনে আসছে তদন্তে। তদন্ত সূত্রে খবর, ওয়েবসাইটে এই ভিডিও আপলোড করলে তা সহজে মানুষের কাছে অ্যাকসেস করা যায় না। তাই মোবাইলের সাহায্য নেওয়া হয়।

পুলিশের অভিযোগ

পুলিশের অভিযোগ

এদিকে, পুলিশ সূত্রের অভিযোগ , তদন্তের গতিপ্রকৃতির সঙ্গে সহযোগিতা করছেন না রাজ। এদিকে, আদালতে রাজ দাবি করেছেন যে তাঁর সাইটে যে সমস্ত ভিডিও দেখানোর অভিযোগ রয়েছে , তা আসলে 'ইরোটিক' ভিডিও, পর্ন নয়। এই পরিস্থিতিতে পুলিশি হেফাজতে রাজ কতদিন থাকবেন, তা নিয়ে রয়েছে জল্পনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+