বাংলার বুকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের প্রতিবাদ! ক্ষোভে ফুঁসছে সোশ্যাল মিডিয়া
শহরে মঙ্গলেবারের সন্ধ্যায় নেমে এসেছিল এক অগ্নিগর্ভ অধ্যায়। যা সপ্তদশ লোকসভা নির্বাচন ঘিরে এক কলঙ্কিত পর্ব বাংলার রাজনীতির আঙিনায়।
শহরে মঙ্গলেবারের সন্ধ্যায় নেমে এসেছিল এক অগ্নিগর্ভ অধ্যায়। যা সপ্তদশ লোকসভা নির্বাচন ঘিরে এক কলঙ্কিত পর্ব বাংলার রাজনীতির আঙিনায়। শহর কলকাতার বুকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনা বাংলার সংস্কৃতি, কৃষ্টিকে যেমন আঘাত করেছে , কেমনই বাংলার রাজনীতির ভাবধারা নিয়েও প্রশ্ন তুলেছে। প্রশ্ন তুলছেন বিশিষ্টরা,.. প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ,.. প্রশ্ন তুলছে বাঙালি! গোটা সোশ্যাল মিডিয়া এই ঘটনায় ফুঁসে উঠেছে।
সৃজিত মুখোপাধ্যায়
বিশিষ্ট পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এদিন নিজের মতো করে সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠেছিলেন মূর্তি ভাঙার প্রতিবাদ জানিয়ে। যে প্রতিবাদে মিশেছিল কটাক্ষ।

শ্রীজাত
এদিনের ঘটনায় কলম ধরেছেন কবি শ্রীজাতও। তাঁর ফেসবুর পোস্ট ইতিমধ্যেঅ প্রায় সাড়ে চারহাজার 'রিয়্যাকশন' পেয়েছে।
সঙ্গীতা বন্দ্য়োপাধ্যায়
লেখিকা সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ও নিজের ফেসবুক ওয়ালে ঘটনার প্রতিবাদ জানিয়েছেন একটি পোস্ট শেয়ারের মাধ্যমে।
ঋদ্ধি সেন
জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেনও গর্জে উঠেছিলেন প্রতিবাদে। যে প্রতিবাদের ভাষায় মিশে ছিল 'লজ্জা'।
সুবোধ সরকার
এদিন সুবোধ সরকারও গর্জে ওঠেন সোশ্যাল মিডিয়ায়। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে সরব হতে দেখা যায় এই সাহিত্যিককেও।












Click it and Unblock the Notifications